News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডকাণ্ডে সিআইডি-র তল্লাশিতে ফের উদ্ধার প্রচুর টাকা
Image

ঝাড়খণ্ডকাণ্ডে সিআইডি-র তল্লাশিতে ফের উদ্ধার প্রচুর টাকা

কলকাতা, ২ আগস্ট (হি. স.) : লালবাজারের কাছে বিকানের বিল্ডিং থেকে সিআইডি তল্লাশিতে মঙ্গলবার প্রচুর টাকা উদ্ধার হল। ঠিক কত টাকা পাওয়া গিয়েছে, জানতে বিকেলেও গোনার কাজ চলে। খবর পেয়ে সিআইডি-র আরও একটি টিম ভবানী ভবন থেকে ঘটনাস্থলে যায়। তদন্তকারীদের ধারণা, ঝাড়খণ্ডকাণ্ডের সঙ্গে সুনির্দিষ্ট যোগ রয়েছে এই টাকার।

সূত্রের খবর, বিকানের বিল্ডিংয়ের ওই অফিস থেকে লক্ষাধিক টাকার হদিশ পাওয়া গিয়েছে। সেখানে শেয়ার ট্রেডিং চলত। কিন্তু সিআইডি-র ধারণা, শেয়ার ট্রেডিংয়ের আড়ালে অফিসটির হাওয়ালা-যোগও ছিল। সম্ভবত ওই অফিস থেকেই এক ব্যক্তি বাইকে করে ৪৯ লক্ষ টাকা নিয়ে সদর স্ট্রিটের হোটেলে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছে পৌঁছে দিয়েছিলেন, ধারণা তদন্তকারীদের।

বিষয়টি নিয়ে নিশ্চিত হতে অফিস থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কগুলি খতিয়ে দেখছে সিআইডি। ঘটনাস্থলে এসে পৌঁছন সিআইডি-র সাইবার ক্রাইমের সদস্যরা। সূত্রের খবর, অফিসটিতে বেশ কিছু ওয়ার্ডড্রোব এবং ড্রয়্যারের খোঁজ মিলেছে। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায় কিনা, দেখছে সিআইডি। সবটা ভিডিওগ্রাফি করা হয়। আইজি পদমর্যাদার এক উচ্চপদস্থ আইপিএস অফিসার সিআইডির তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন।

এদিনের তল্লাশির সূত্রেই ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের নাম উঠে আসে। তিনি পলাতক। তাঁর সল্টলেকের বাড়িতেও গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। তবে খোঁজ পাওয়া যায়নি। এদিন তাঁর অফিসে অভিযানের আগেই ফেরার হয়ে যান তিনি। তবে এদিনের ঘটনায় হাওয়ালা যোগের তত্ত্ব মোটামুটি স্পষ্ট বলেই মনে করছে সিআইডি।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই রাতে ঝাড়খণ্ডের ৩ বিধায়কের গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার ঘিরে হইচই পড়ে যায়। পরে ওই ৩ বিধায়ককে গ্রেফতার করা হয়, ঘটনার তদন্তভার নেয় সিআইডি। গ্রেফতার করা হয় তাঁদের দুই সঙ্গীকেও। ঝাড়খণ্ডের জোট সরকার ফেলতেই চক্রান্ত, অভিযোগ আনে কংগ্রেস। নাম ওঠে অসমের মুখ্যমন্ত্রীর।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top