News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর থেকে দক্ষিণ শহরের একাধিক স্থানে ফের ইডি-র অভিযান
Image

উত্তর থেকে দক্ষিণ শহরের একাধিক স্থানে ফের ইডি-র অভিযান

কলকাতা, ২ আগস্ট (হি. স.) : এসএসসি দুর্নীতি সংক্রান্ত তল্লাশি অভিযানে শহরে বেরোলো ইডির চারটি দল। সূত্রের খবর, ইডির দু’টি দল গিয়েছে শহরের উত্তরে। বাকি দু’টি দল গিয়েছে দক্ষিণের দিকে। এর মধ্যে আনন্দপুরে একটি দল গিয়েছে বলে জানা গিয়েছে। অন্য দলটি গিয়েছে ল্যান্সডাউনে।

সূত্রের খবর, বরাহনগরের নেল আর্ট শপে ইডি-র তল্লাশি অভিযান হয়েছে। পণ্ডিতিয়া রোডের ‘ফোর্ট ওয়েসিস’ আবাসনেও হানা দিয়েছে ইডি। ব্লক সিক্সের ৫০৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায় তাঁরা। মাদুরদহের ‘ওম ভিলা’ আবাসনে তল্লাশি অভিযানে ইডি-র আধিকারিকরা।

ইডি সূত্রে খবর, ওই আবাসনে পাহারা দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। ফ্ল্যাটের পরিচারিকা এবং কেয়ারটেকারের সঙ্গে কথাও বলেন তাঁরা। তাঁদের কাছে বেশ কয়েকটি নাম জানতে চাওয়া হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদও। জানা গিয়েছে, এখানে অর্পিতা মুখোপাধ্যায়ের একটি জমি ছিল। যেখানে কয়েকজন ফ্ল্যাটও কেনেন বলে খবর। সেই সংক্রান্ত তথ্য জানতেই তল্লাশি অভিযান চালান হয় মাদুরদহে।

ইডির এই তল্লাশি অভিযানে প্রশ্ন উঠেছে তবে কি নতুন কোনও তথ্য ইডির হাতে এসেছে? সেই তথ্য তবে কী? যে যে জায়গায় ইডি অভিযান চালাচ্ছে, সেই সব জায়গাতে কি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ কারও বাড়ি রয়েছে? ইডি সূত্রে অবশ্য এই সব প্রশ্নের কোনও জবাব মেলেনি।

Releated Posts

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top