News Flash

  • Home
  • দিনের খবর
  • ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে কেষ্টপুরে সিবিআই
Image

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে কেষ্টপুরে সিবিআই

কলকাতা, ২ আগস্ট (হি . স.) : ভোট পরবর্তী হিংসা মামলায় মঙ্গলবার কেষ্টপুরে যায় সিবিআইয়ের একটি প্রতিনিধি দল। চালানো হয় জিজ্ঞাসাবাদ। চলে তল্লাশি। জানা গিয়েছে, সিবিআইয়ের প্রতিনিধি দল নিহতের পরিবার ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ৭- ৮ জনের একটি প্রতিনিধি দল গিয়েছিল কেষ্টপুর। কেষ্টপুরের প্রফুল্লকানন এলাকা ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন, নিহত বিজেপি কর্মী প্রসেনজিৎ দাস ওরফে সুজনের পরিবারের সঙ্গে। সিবিআইয়ের ওই প্রতিনিধিদলের সঙ্গে ছিল কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টে সম্প্রতি নতুন আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছিল, আরও নতুন ৩ টি অভিযোগ উঠে এসেছে। সিবিআই এই মামলা গ্রহণ করবে কি না, তা জানতে চেয়েই আবেদন জানিয়েছিল আদালতের কাছে। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের নির্দেশে বেশ কয়েকটি মামলার তদন্তভার গ্রহণ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন মানবাধিকার কমিশনের সদস্যরা। কমিশনের সেই প্রতিনিধি দল ঘটনা খতিয়ে দেখতে বহু পরিবারের সঙ্গে কথা বলেন। ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করেছিলেন। এই মামলায় তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের আধিকারিকরা।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top