News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জল ও রাস্তার সমস্যায় গৌরনগরের কামরাঙ্গাবাড়ি
Image

পানীয় জল ও রাস্তার সমস্যায় গৌরনগরের কামরাঙ্গাবাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ পানীয় জল ও রাস্তাঘাটের অভাবে জটিল সমস্যার সম্মুখীন হয়েছে গৌরনগর পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের কামরাঙ্গা বাড়ি এলাকায় বসবাসকারী ছটি পরিবার৷ এ ব্যাপারে সরকার ও প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েও তারা সুরাহা পাচ্ছেন না বলে অভিযোগ৷
 ভোট আসে ভোট যায়, কিন্তু গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ড কামরাঙ্গাবাড়ি এলাকার দীর্ঘ বঞ্চিত  ৬ পরিবারের ভাগ্যে প্রতিশ্রুতি ছাড়া কিছুই মিলে না৷ প্রায় ৩৫ বছর ধরে এই ৬টি পরিবার পানীয় জল ও রাস্তাঘাটের সমস্যায় ভুগছে৷ গৌরনগর ব্লকের অধীন গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ড কামরাঙ্গাবাড়ী এলাকায় একাংশে এই ৬টি পরিবার স্থায়ী ভাবে বসবাস করছে৷ কংগ্রেস, সি পি আই এম  এর পর বর্তমানে বিজেপি দলের সরকার চলছে৷ কেউই এই ৬টি পরিবারের পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ৷ প্রথম অবস্থায় সমস্যা এতটা জটিল ছিলনা৷
কামরাঙ্গাবাড়ী এলাকার পুলিশ রিজার্ভ এর রাস্তা ব্যবহার করতে পারত এই পরিবার গুলি৷ তবে বেশ কয়েক বছর ধরে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে৷  পুলিশ রিজার্ভ এর সীমানা নির্ধারন করা হয়েছে পাকা দেওয়াল ও কাঁটাতারের বেড়া দিয়ে ৷ফলে এই ৬টি পরিবার সম্পূর্ণ অবরূদ্ধ হয়ে পড়েছে৷ কখনো বৈআইনি ভাবে এই পুলিশ লাইনের বেড়ার ফাঁক দিয়ে চলাচল করতে হচ্ছে ,কখনো বা টিলা জঙ্গল বেয়ে  অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে চলাফেরা করতে হচ্ছে৷ সব থেকে বেশী সমস্যার মুখোমুখি হতে হয় কেউ রাতের বেলা অসুস্থ হয়ে পড়লে৷
শুধুমাত্র রাস্তাই  নয়, পানীয় জলেরও কোন ব্যবস্থা নেই তাদের৷পঞ্চায়েতে পানীয় জলের জন্য দরখাস্ত করলেও উদাসীন পঞ্চায়েত৷ গ্রামবাসীদের অভিযোগ ওয়র্ডের সদস্য শিব শঙ্কর নম ও প্রধান দোলনচাঁপা সেনকে বহুবার জানিয়েও কোনো কাজ হয়নি৷ দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে এই ৬টি পরিবারকে৷
 অবিলম্বে এলাকায় পানীয় জলের ব্যবস্থা এবং রাস্তাঘাটের ব্যবস্থা করার জন্য তারা দাবি জানিয়েছেন৷ সরকার ও প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে তারা আরো অসহায় হয়ে পড়বেন বলে জানিয়েছেন৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top