News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব শত্রুতার জেরে দম্পতিকে পিটেয় রক্তাক্ত করল প্রতিবেশী যুবক
Image

পূর্ব শত্রুতার জেরে দম্পতিকে পিটেয় রক্তাক্ত করল প্রতিবেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট৷৷ মন্দির নগরী উদয়পুরের বাগমা বিধানসভা কেন্দ্রের রাজনগর এলাকায় গতকাল রাতে দুর্বৃত্তের আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছেন এক দম্পতি৷ ঘটনার পর স্থানীয় লোকজনরা তাদেরকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উদয়পুর মহকুমার বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজনগর এলাকায় দুর্বৃত্তদের আক্রমণে গুরুতর আহত হলেন স্বামী ও স্ত্রী


জানা যায় , দীর্ঘদিন ধরে রাজনগর এলাকার  যুবক তথা  রুপম দাসের সাথে মঞ্জু রানী শীলের মেয়ের শ্বশুরবাড়ির ঝামেলা লেগে রয়েছে৷ সেই ঝামেলার সূত্র ধরে মঞ্জু রানী শীল ও তার স্বামী বিশু শীলকে রবিবার রাতে বেধরক মারধর করে রুপম দাস৷ কিছু বুঝে উঠার আগেই স্বামী ও স্ত্রীকে মাথা ফাটিয়ে দেয় রুপম৷এলাকার লোকজনরা সাথে সাথে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে  মঞ্জু রানী শীল এবং বিশু শীলকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷
সোমবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে উদয়পুর রাধা কিশোর পুর থানায় রুপম দাসের নামে মামলা দায়ের করে বিশু শীল ও তার স্ত্রী মঞ্জু রানী শীল৷ তারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷ পাশাপাশি তারা পুলিশের কাছে নিরাপত্তা দাবি করেছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top