News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিভিন্ন দাবীতে ক্ষেতমজুর ইউনিয়নের কনভেনশন অনুষ্ঠিত
Image

বিভিন্ন দাবীতে ক্ষেতমজুর ইউনিয়নের কনভেনশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ আগস্ট৷৷ ভারতবর্ষের পাঁচটি ক্ষেতমজুর সংগঠন ভারতের প্রত্যেকটি জেলাতে স্বার্থসংশ্লিষ্ট ২৮ দফা দাবির সমর্থনে মিছিল, গন অবস্থান ও কনভেনশন অনুষ্ঠিত করছে৷ এরই পরিপ্রেক্ষিতে এই দাবিকে সমর্থন জানিয়ে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের উদ্যোগে রাজ্যের আটটি জেলাতেই সোমবার এক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে৷ সিপাহীজলা জেলা, খোয়াই জেলা ও  পশ্চিম জেলার যৌথ উদ্যোগে সোমবার আগরতলায় কনভেনশন অনুষ্ঠিত হয়েছে৷ ২৮ দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, বছরে ২০০ দিনের কাজ প্রদান করতে হবে৷ দৈনিক মজুরি ৬০০ টাকা করতে হবে৷ কৃষি শ্রমিকদের মাসিক পেনশন ৫০০০ টাকা করতে হবে৷ ২৮ দফায় দাবি আদায়ের লক্ষ্যে গোটা দেশব্যাপী এই আন্দোলন চলছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব৷ 

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top