News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Dharmanagar :ধর্মনগরের পুলিশের হাতে আটক গাঁজা সহ দুই কারবারি
Image

Dharmanagar :ধর্মনগরের পুলিশের হাতে আটক গাঁজা সহ দুই কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷  রবিবার গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দে এর নেতৃত্বে এক পুলিশ বাহিনী কাকরি নদীর পাড় টঙ্গীবাড়ী গ্রাম পঞ্চায়েত সংলগ্ণ এলাকায় অভিযান চালায়৷ অভিযানে ১৯ টি গাঁজার প্যাকেট সহ দুই ব্যক্তিকে পুলিশ আটক করে৷ ১৯ টি প্যাকেটে মোট গাঁজার পরিমাণ ৬৬ কেজি৷ যার কালোবাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা৷ যে দুজন ধরা পড়ে তারা হল দীপক নমঃ, বাড়ি সিধাই মোহনপুর এবং অপরজন গণেশ শর্মা, বাড়ি বিহার৷ তাদেরকে এনডিপিএস মামলা নথিভুক্ত করে জিজ্ঞাসাবাদ চলছে৷ সম্পূর্ণ ঘটনাটি ঘটে দুপুর ১২ টা নাগাদ৷ জানা গেছে আগরতলা থেকে সকালের রেলে করে ছয় জন ধর্মনগর এসেছিল৷ তাদের মধ্যে চারজন পালিয়ে গেছে৷ পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে বাকি চারজনকে ধরা সম্ভব হবে৷

Releated Posts

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top