News Flash

  • Home
  • খেলা
  • Football:কমলপুরে প্রাইজমানি ফুটবল
Image

Football:কমলপুরে প্রাইজমানি ফুটবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। কমলপুরেও শুরু হয়েছে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। কমলপুর কালীবাড়ি ফুটবল মাঠে আজ উদ্বোধন হয় ১৯-তম প্রাইজমানি লীগ কাম নক আউট ফুটবল টুর্নামেন্ট। উদ্যোক্তা এভারগ্রীন সামাজিক সংস্থা। মোট ১৬টি ফুটবল টিম অংশ গ্রহন করে এই ফুটবল আসরে।রবিবার টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য ও নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব। উপস্থিত ছিলেন দুর্গা চৌমুহনী আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, ভাইস চেয়ারম্যান তাপস পাল, কমলপুর নগর পঞ্চায়েতের মেম্বার ইন কাউন্সিল সুব্রত মজুমদার, বিশিষ্ট সমাজ সেবী পিন্টু শর্মা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। উদ্বোধন করে মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, খেলাধুলা শরীর সুস্থ রাখার একটি মাধ্যম। খেলাধুলার মান উন্নয়নের জন্য রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।  উদ্বোধন ম্যাচে ৭৮৬ গঙ্গানগর বনাম মিনি মিলিশিয়া।  খেলা শুরু থেকে ৭৮৬ গঙ্গানগর দাপিয়ে খেলে  ৫-০ গোলের ব্যবধানে মিনি মিলিশিয়া দলকে হারিয়ে দেয়। 

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top