News Flash

  • Home
  • দেশ
  • PM Modi:আজ সকাল ১১টায় ‘মন কি বাত’ অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

PM Modi:আজ সকাল ১১টায় ‘মন কি বাত’ অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই ( হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’ -র ৯১তম সংস্করণে আজ রবিবার সকাল ১১টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এর আগে প্রধানমন্ত্রী এ বিষয়ে টুইট করেন। তিনি ‘মন কি বাত’-এর জন্য দেশবাসীকে আমন্ত্রণ জানিয়ে লিখেছিলেন, আমি গত মাসের আকর্ষণীয় বিষয়গুলি যেমন মহাকাশে ভারতের অগ্রগতি, খেলার মাঠে গৌরব, রথযাত্রা এবং আরও অনেক কিছু কভার করে একটি পুস্তিকাও শেয়ার করছি।

এ মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী আজকের পর্বের জন্য ধারনা ও পরামর্শ শেয়ার করার জন্য জনগণকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী মোদী টুইট করেছিলেন, ‘আপনার কাছে কি এই মাসের ‘মন কি বাত’-এর জন্য ইনপুট আছে, যা ৩১ জুলাই সম্প্রচারিত হবে? আমি তাদের শোনার জন্য উন্মুখ।
এর আগে, ‘মন কি বাত’-এর ৯০ তম সংস্করণে প্রধানমন্ত্রী মোদী ভারতীয় ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের স্মরণে জরুরি অবস্থার কথা বলেছিলেন। তিনি সেই সময়কালে যারা জরুরি অবস্থার বিরোধিতা করেছিলেন তাদের প্রশংসা করে বলেছিলেন, তা সত্ত্বেও জনগণ গণতন্ত্রের প্রতি আস্থা হারায়নি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জরুরি অবস্থার সময় নাগরিকদের জীবনের অধিকার সহ সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সেন্সরশিপ এতটাই কঠোর ছিল যে অনুমোদন ছাড়া কিছুই ছাপা যেত না।

Releated Posts

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top