News Flash

  • Home
  • বিনোদন
  • Nirmala Mishra:নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ হৈমন্তী শুক্লা
Image

Nirmala Mishra:নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ হৈমন্তী শুক্লা

কলকাতা,৩১ জুলাই (হি. স.): শনিবার রাতে দর্শকদের কাঁদিয়ে প্রয়াত হয়েছেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র ।

নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ আরেক সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা।
নির্মলা মিশ্রর প্রয়াণে শোকস্তব্ধ হৈমন্তী শুক্লা বলেন,” আমার সঙ্গে মানুষটার সম্পর্ক বহুদিনের। আর শুধু যে সম্পর্ক তা তো নয়। সে ছিল এক বড়ই মধুর সম্পর্ক। দিদির কাছে আমি কানমোলাও খেয়েছি বেশ কয়েকবার। সব সময় বলতেন, এই ভাল গেয়েছিস একদম ভাববি না। কোথায় কোথায় তোর খুঁত আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করবি। একবার এক স্টুডিয়োতে গান রেকর্ড করতে গিয়েছি, উনিও গান গেয়ে বের হচ্ছিলেন। আমাকে দেখেই দাঁড়িয়ে পড়লেন। তারপর বললেন, এই তুই সেদিন একটা ভজন গাইলি। ভীষণ ভাল। আমাকেও শিখিয়ে দে। আমি ওই ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভজন গাইলাম। ওঁর শেখাও হয়ে গেল। পরে দেখি আবার ফোন করেছেন। ফোনে সে কী প্রশংসা আমার। তোর কী সুরের উপর দখল রে হৈমন্তী । খালি গলায় গাইলি কই ‘সা’ তো পাল্টে গেল না । নির্মলাদি’র অনেক জ্ঞান ছিল । শুধু যে ভাল গাইতেন এমনটা নয় । কিন্তু সব সময় প্রকাশ করতে পারতেন না। কী সুরেলা একজন মানুষও ছিলেন সে ”।

উল্লেখ্য, শনিবার রাতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ১২টা ৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয় । মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল ৮১ বছর।

Releated Posts

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026

জুবিন গর্গের ২০০-রও বেশি বিরল গান ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ অসমের সঙ্গীতপ্রেমীর

গুয়াহাটি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত অসমিয়া গায়ক জুবিন গর্গের সঙ্গীতের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন অসমের নগাঁও জেলার কুয়ারিতলের…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top