News Flash

  • Home
  • ত্রিপুরা
  • DYFI:ডিওয়াইএফআই এর সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু
Image

DYFI:ডিওয়াইএফআই এর সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তথা ডি ওয়াই এফ আই সভ্যপথ অভিযানে সামিল হয়েছে৷ রবিবার ডিওয়াইএফআই পূর্বাঞ্চল কমিটির পক্ষ থেকে পূর্ব চাঁদমারি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সম্ভবত সংগ্রহ করে ডি ওয়াই এফ আই৷ডি ওয়াই এফ আই সভ্যপদ অভিযানে শামিল হয়েছে৷
রবিবার পূর্ব চাঁদমারি এলাকায় সর্বপ্রথম অভিযানের শামিল হয় পূর্বাঞ্চল কমিটি৷ পূর্বাঞ্চল কমিটির নেতৃবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে ডি ওয়াই এফ আই এর সদস্য সংগ্রহ করেন৷ সদস্য পদের সংগ্রহ অভিযানে শামিল হয়ে ডিওয়াইএফআই নেতৃবৃন্দ জানান যুব সমাজের কাছ থেকে তারা অভূতপূর্ব সাড়া পাচ্ছেন৷ শুধু যুবসমাজ নয় সমাজের সব অংশের মানুষ ডিওয়াইএফের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছেন৷ বিগত দিনগুলিতে ডিওয়াইএফআই মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে আগামীদিনেও এ ধরনের প্রয়াস অব্যাহত রাখতে তাদের প্রতি সকলেই আহ্বান জানিয়েছেন৷ সংগঠনের নেতৃবৃন্দ জানান বর্তমান সরকার যুব সমাজের প্রতি যেভাবে প্রতারণা করে চলেছে তাতে মানুষ অতিষ্ঠ৷
 জনগণ এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিস্তার পেতে চাইছেন বলেও তারা অভিমত ব্যক্ত করেন৷ সভ্য পদ অভিযানের মধ্য দিয়ে ডিওয়াইএফআই সমাজের সকল অংশের মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে৷ ডি ওয়াই এফ আই এর সভ্য পদ অভিযান রাজ্যের সর্বত্রই চলবে বলেও সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে মজবুত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

শান্তিরবাজারে গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত একাধিক গবাদি পশু

শান্তিরবাজার, ২৬ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে অতিরিক্ত গবাদি পশু বোঝাই একটি ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। শনিবার বিএসএনএল অফিস…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রতিকূলতাকে হার মানিয়ে পড়াশোনার লড়াই, সাহায্যের হাত বাড়াল সমাজ

কাঁঠালিয়া, ২৬ জুন: চরম আর্থিক অনটন, অশান্ত পারিবারিক পরিবেশ এবং নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাশক্তির…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে উদয়পুরে বিক্ষোভ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

উদয়পুর, ২৬ জুন: নিট, ইউজিসি-নেট, বিএসই এবং সিইউইটি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং পরীক্ষা-সংক্রান্ত ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পবিত্র মহরম উপলক্ষে আগরতলায় শোকযাত্রা

আগরতলা, ২৬ জুন: আজ পবিত্র মহরম। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি শোক, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। বিশ্বজুড়ে যথাযোগ্য…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top