News Flash

  • Home
  • খেলা
  • Chess:চেস অলিম্পিয়াডে দাপুটে পারফরম্যান্সকরেই এগুচ্ছে ভারতীয় দাবাড়ুরা
Image

Chess:চেস অলিম্পিয়াডে দাপুটে পারফরম্যান্সকরেই এগুচ্ছে ভারতীয় দাবাড়ুরা

ক্রীড়া প্রতিনিধি, চেন্নাই, ৩১ জুলাই।। টানা জয়ের মধ্যেই রয়েছে ভারতীয়-বি দলের দাবাড়ুরা। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে পুরুষ ও মহিলা উভয়ই বিভাগে ভারতীয় দাবড়ুরা সাফল্যের মধ্যেই রয়েছে। শুক্রবার প্রথম রাউন্ডে ভারতীয় দাবাড়ুরা সামগ্রিকভাবে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছিলেন। পুরুষ বিভাগে ভারতীয়-এ দল প্রথম রাউন্ডে জিম্বাবুয়ে-কে ৪-০ পয়েন্টে, দ্বিতীয় রাউন্ডে মলডোভা-কে ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে। আজ, রবিবার তৃতীয় রাউন্ডে ৭.৫ পয়েন্ট নিয়ে গ্রীস-এর (৭.৫) বিরুদ্ধে খেলছে। ভারতীয়-বি দল প্রথম রাউন্ডে সংযুক্ত আরব এমিরেটিস-কে ৪-০ পয়েন্টে, দ্বিতীয় রাউন্ডে এস্টোনিয়া-কে ৪-০ পয়েন্টে হারিয়েছে। তৃতীয় রাউন্ডে আজ, রবিবার ৮ পয়েন্ট নিয়ে সুইজারল্যান্ডের (৭) বিরুদ্ধে খেলছে। ভারতীয়-সি দল প্রথম রাউন্ডে সাউথ সুদান-কে ৪-০ পয়েন্টে, দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো-কে ২.৫-১.৫ পয়েন্টে হারিয়েছে। তৃতীয় রাউন্ডে আজ ৬.৫ পয়েন্ট নিয়ে আইসল্যান্ডের (৬.৫) বিরুদ্ধে খেলছে।
মহিলা বিভাগে ভারতীয়-এ দল প্রথম রাউন্ডে তাজিকিস্তান-কে ৪-০ পয়েন্টে, দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা-কে ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে। আজ, রবিবার তৃতীয় রাউন্ডে ৭.৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড-এর (৭) বিরুদ্ধে খেলছে। ভারতীয়-বি দল প্রথম রাউন্ডে ওয়েলস্-কে ৪-০ পয়েন্টে, দ্বিতীয় রাউন্ডে লাটভিয়া-কে ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে। তৃতীয় রাউন্ডে আজ, রবিবার ৭.৫ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়ার (৮) বিরুদ্ধে খেলছে। ভারতীয়-সি দল প্রথম রাউন্ডে হংকং-কে ৪-০ পয়েন্টে, দ্বিতীয় রাউন্ডে সিঙ্গাপুর-কে ৩-১ পয়েন্টে হারিয়েছে। তৃতীয় রাউন্ডে আজ ৭ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়ার (৭) বিরুদ্ধে খেলছে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top