News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Death:গবাদী পশুর প্রাণ বাঁচাতে কুয়াতে ঝাঁপ দিয়ে মৃত্যু হল যুবকের
Image

Death:গবাদী পশুর প্রাণ বাঁচাতে কুয়াতে ঝাঁপ দিয়ে মৃত্যু হল যুবকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই৷৷ গবাদি পশুর প্রাণ বাঁচাতে পরিত্যক্ত কুয়াতে ঝাঁপ দিয়ে মৃত্যু হল এক যুবকের৷ ঘটনা রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ওএনজিসির কাঞ্চন পল্লী এলাকায়৷ মৃত যুবকের নাম অমল দাস৷ ওএনজিসির কাঞ্চন পল্লী এলাকায় একটি পরিত্যক্ত কুয়াতে রবিবার দুপুর নাগাদ একটি গরু পরে যায়৷ খবর পেয়ে স্থানীয় লোকজনরা সেখানে ছুটে আসেন৷
এর মধ্যেই অমল দাস নামে এক যুবক পরিত্যক্ত ওই কুয়ো থেকে গরুটিকে উদ্ধারের জন্য ঝাঁপ দেয়৷ জানা যায় বাড়ির মালিক ওই যুবককে কুয়েতে না নামার জন্য বারবার বলেছিল৷ কিন্তু অমল দাস নামে ওই যুবক কারোর কথা শুনতে নারাজ৷ সে আচমকা কুয়াতে নেমে পড়ে৷ আর তাতেই বিপত্তি৷ কুয়োতে নামার পর তার আর কোন সাড়া পাওয়া যাচ্ছিল না৷ পরিস্থিতি  বেগতিক দেখে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ পরিত্যক্ত ওই কুয়ো থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে দমকল বাহিনীর জোয়ানরা৷
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্মে পাঠানো হয়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ এ ব্যাপারে একই মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ গরুর প্রাণ বাঁচাতে কুয়াতে ঝাঁপ দেওয়ার ঘটনার সংবাদে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়৷

Releated Posts

মতিনগরে মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ টাকা ও স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ

সোনামুড়া, ২৫ সেপ্টেম্বর: মহিলার গলায় ছুরি ঠেকিয়ে সোনার চেইন, নগদ ১৩ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার…

ByByReshmi Debnath Sep 25, 2026

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী পালন বিজেপি কার্যালয়ে

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা ও একাত্ম মানববাদের প্রবক্তা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top