News Flash

  • Home
  • দেশ
  • হার মানল মাঙ্কিপক্স, পুরোপুরি সুস্থ দেশের প্রথম সংক্রমিত ব্যক্তি
Image

হার মানল মাঙ্কিপক্স, পুরোপুরি সুস্থ দেশের প্রথম সংক্রমিত ব্যক্তি

তিরুবনন্তপুরম, ৩০ জুলাই (হি.স.): মাঙ্কিপক্স ঘিরে উদ্বেগের মধ্যেই কিছুটা স্বস্তির খবর। ভারতে মাঙ্কিপক্স ভাইরাসে সংক্রমিত প্রথম ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়েছেন। শনিবার এ কথা জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিস পাওয়া গিয়েছিল কেরলে। কোল্লামের বাসিন্দা বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিরুবনন্তপুরমের সরকারি মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা চলছিল। বর্তমানে পুরোপুরি সুস্থ ওই ব্যক্তি। ওই ব্যক্তির পরিবারের সদস্যদের মাঙ্কিপক্স সংক্রান্ত রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বিদেশ থেকে ভারতে ফেরার পর কেরলের ওই ব্যক্তির দেহে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা যায়। সেই সময় তাঁর নমুনা পুণের গবেষণাগারে পাঠানো হয়েছিল। গত ১৪ জুলাই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রিপোর্ট পজিটিভ আসে।

Releated Posts

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top