News Flash

  • Home
  • প্রধান খবর
  • Covid19: কোভিড সংক্ৰমণ ২০-হাজারের ঊর্ধ্বেই; মৃত্যু ৫৪ জনের, ভারতে বাড়ল সুস্থতা
Image

Covid19: কোভিড সংক্ৰমণ ২০-হাজারের ঊর্ধ্বেই; মৃত্যু ৫৪ জনের, ভারতে বাড়ল সুস্থতা

নয়াদিল্লি, ৩০ জুলাই (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের ২০-হাজারের গন্ডি ছাড়িয়ে গিয়েছে, রোজই চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৮ জন। এই সময়ে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৫৪ জন রোগীর। ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজারের ঊর্ধ্বেই রয়েছে। দৈনিক সংক্রমণের হার ৫.০৫ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪০৮ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৩ হাজার ৩৮৪ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৩৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৩৩ লক্ষ ৮৭ হাজার ১৭৩ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২,০৩,৯৪,৩৩,৪৮০ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫৪ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৬,৩১২ জন (১.২০ শতাংশ)। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৩৩,৩০,৪৪২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৪৮ শতাংশ।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top