News Flash

  • Home
  • দেশ
  • Congress:এসএসসি নিয়োগে অস্বচ্ছতা ও শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে কংগ্রেসের মিছিল
Image

Congress:এসএসসি নিয়োগে অস্বচ্ছতা ও শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে কংগ্রেসের মিছিল

কলকাতা, ৩০ জুলাই (হি. স.) : এসএসসি নিয়োগে অস্বচ্ছতা এবং শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে শনিবার দুপুরে কংগ্রেসের মিছিল হয়। অধীর চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস দফতর থেকে এই মিছিল গিয়ে পৌঁছয় গান্ধী মূর্তির পাদদেশে।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, কোটি-কোটি টাকা উদ্ধার, পরীক্ষার্থীদের বিক্ষোভ প্রভৃতি ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতিতেই শহরের রাজপথে প্রতিবাদের মিছিল কংগ্রেসের। শনিবার গান্ধী মূর্তির পাদদেশে পৌঁছে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। মঞ্চ থেকেই সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অধীরবাবু বলেন, গত ৫০৩ দিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। বাংলা শিক্ষক ,শিক্ষিকাদের দাবি আদায়ের আন্দোলনের পীঠস্থানে পরিণত হয়েছে। তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন কিন্তু তাঁদের সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী। উল্টে তাঁদের উপর লাঠি চালানো হয়েছে।

এদিন তিনি তৃণমূল ছাত্র সংগঠনকেও আন্দোলনকারীদের পাশে থাকার আহ্বান জানান। এমনকি আগস্টের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, মোদীর সঙ্গে কথা বলেন যাতে তাঁর দল আর কোনও বিপদে না পড়ে। এদিন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে টাকা উদ্ধার প্রসঙ্গে বলেন, পার্থবাবুর বাড়িতে যা পাওয়া গিয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। এরকম টাকা দিদির দলের নেতা নেত্রীদের ঘরে ঘরে রয়েছে।

Releated Posts

পিএমএলএ আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রীকে ২১ মে পর্যন্ত ইডি হেফাজত

কলকাতা, ১২ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন অগ্নি নির্বাপন দফতরের মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুজিত বোসকে মঙ্গলবার…

ByByTaniya Chakraborty May 12, 2026

শ্রীলঙ্কার হেফাজতে আটক তামিলনাড়ুর মৎস্যজীবীদের মুক্তির দাবিতে বিজয়ের চিঠি জয়শঙ্করকে

চেন্নাই, ১২ মে (আইএএনএস): শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক তামিলনাড়ুর ছয় মৎস্যজীবীর মুক্তি এবং বাজেয়াপ্ত মাছধরা নৌকা ফিরিয়ে আনার…

ByByTaniya Chakraborty May 12, 2026

ভারতের ক্ষুদ্র উদ্যোগগুলিকে শক্তিশালী বাণিজ্য দক্ষতা গড়ে তুলতে হবে: সিইএ নাগেশ্বরন

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস) : ভারতের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করবে ক্ষুদ্র উদ্যোগগুলিকে কতটা অন্তর্ভুক্তিমূলকভাবে প্রযুক্তি গ্রহণ,…

ByByTaniya Chakraborty May 12, 2026

অসমে বিজেপির হ্যাটট্রিক ঐতিহাসিক মুহূর্ত : একনাথ শিন্ডে

গুয়াহাটি, ১২ মে (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টানা তৃতীয়বারের জয়কে “ঐতিহাসিক হ্যাটট্রিক” বলে উল্লেখ…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top