News Flash

Image

দুই কুখ্যাত বাইক চোর গ্রেফতার সোনামুড়ায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ বাইক চুরির দুই মাস্টারমাইন্ড পুলিশের জালে আটক৷ মেলাঘর থানার ইন্দ্রনগর থেকে তাদের আটক করে আর কে পুর থানার পুলিশ৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের সন্ধানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷
বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে উদয়পুরে বাইক চুরি-কান্ডে দুই অভিযুক্তকে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার মেলাঘর থানাধীন ইন্দ্রনগর থেকে গ্রেফতার করে রাধা কিশোর পুর থানার পুলিশ৷ অভিযুক্ত দুইজনের নাম আলমগীর হোসেন ও শাহ আলম৷ রাধা কিশোর পুর থানায় ভারতীয় দণ্ডবিধি ৩৮২(ডি) ধারায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে মামলা রুজু হয়৷ শুক্রবার মেডিকেল করার পর উদয়পুর আদালতে অভিযুক্ত দুজনকে প্রেরণ করা হয়৷ বিস্তারিত জানান রাধা কিশোর পুর থানার সেকেন্ড অফিসার দেবব্রত বিশ্বাস৷ সেকেন্ড অফিসার জানান গত তিন জুলাই রাধা কিশোর পুর থানাধীন সোনামুড়া চৌমুহনী এলাকা থেকে বাইক চুরি হয়৷
বাইকের মালিক রাধা কিশোর পুর থানায় বাইক চুরির অভিযোগ জানিয়ে মামলা করেন৷ মামলা হাতে পেয়ে পুলিশ তদন্ত শুরু করলে দুই বাইক চুরির সাথে যুক্ত মাস্টারমাইন্ডর নাম উঠে আসে৷ বৃহস্পতিবার সন্ধ্যারাতে রাধা কিশোর পুর থানার পুলিশের কাছে গোপন খবর আসে যে সেই দুই মূল অভিযুক্ত মেলাঘর থানাধীন ইন্দ্রনগর এলাকায় রয়েছে৷ গোপন খবর পেয়ে মেলাঘর থানার পুলিশের সহযোগিতায় দুই অভিযুক্তকে আটক করে রাধা কিশোর পুর থানায় নিয়ে আসা হয়৷  অভিযুক্তের সাথে আর কেউ জড়িত রয়েছে কি তাও তদন্ত করে দেখছে আর কে পুর থানার পুলিশ৷

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top