News Flash

  • Home
  • প্রধান খবর
  • অধীরকে দেশবিরোধী আখ্যা দিলেন রিজিজু, বললেন এমন বিবৃতি হালকাভাবে নেওয়া উচিত নয়
Image

অধীরকে দেশবিরোধী আখ্যা দিলেন রিজিজু, বললেন এমন বিবৃতি হালকাভাবে নেওয়া উচিত নয়

নয়াদিল্লি, ২৯ হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা কিরেণ রিজিজু। শুক্রবার অধীরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে রিজিজু বলেছেন, তিনি একজন দেশ-বিরোধী ও আদিবাসী-বিরোধী ব্যক্তি। তাঁর বিবৃতিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।

এদিন সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেণ রিজিজু বলেছেন, “তিনি ভুল করে মোটেও সে কথা বলেননি। যদি ক্লিপটি আপনারা দেখেন, অধীর রঞ্জন চৌধুরী স্পষ্টভাবে (রাষ্ট্রপতি মুর্মুকে উল্লেখ করেছেন) দু’বার ‘রাষ্ট্রপতি’, তারপর ‘রাষ্ট্রপত্নী’ বলেছেন। এই ধরনের বিবৃতিকে হালকাভাবে নেওয়া উচিত নয়।” রিজিজু আরও বলেছেন, “তিনি একজন দেশবিরোধী ও আদিবাসী-বিরোধী ব্যক্তি। রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্ষমা চাইব, এই কথা বলে তিনি কীভাবে এই বিষয়টিকে তুচ্ছ করতে পারেন? এটা কী সহজ বিষয়? এটা নিন্দনীয়।”

এদিকে, ‘রাষ্ট্রপত্নী’ বিতর্কে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে টেনে আনায় বিজেপির তীব্র নিন্দা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর বলেছেন, “বৃহস্পতিবার সংসদে সোনিয়া গান্ধীকে যেভাবে টার্গেট করা হয়েছিল… সরকারকে ক্ষমা চাইতে হবে। এই বিতর্কের কেন্দ্রে তো আমি আছি। কিন্তু বিজেপি সোনিয়া গান্ধীকে আক্রমণ করছে।”

Releated Posts

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top