News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের বিঘ্নিত সংসদের কাজকর্ম, বিরোধী-বিক্ষোভে উভয়কক্ষের অধিবেশন মুলতুবি
Image

ফের বিঘ্নিত সংসদের কাজকর্ম, বিরোধী-বিক্ষোভে উভয়কক্ষের অধিবেশন মুলতুবি

নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): সংসদে শান্তি ফিরছেই না, ফলে বিঘ্নিত হচ্ছে কাজকর্ম। শুক্রবার বেলা এগারোটা নাগাদ লোকসভার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই কংগ্রেস সাংসদদের সঙ্গে আরও কয়েকজন সাংসদ সদনের ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন, সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। ট্রেজারি বেঞ্চের দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে থাকা বিজেপির মহিলা সাংসদরাও উঠে দাঁড়িয়ে পাল্টা স্লোগান দেন। চেয়ারে থাকা কিরীট সোলাঙ্কি প্রথমে সদস্যদের নিজ নিজ আসনে বসতে অনুরোধ করেন। সোলাঙ্কি বারবার অনুরোধ করেন, কিন্তু কেউ তাঁর কথায় কর্ণপাত করেন না। তাই দুপুর বারোটা অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

শুক্রবার রাজ্যসভার কার্যক্রমও প্রায় এক ঘন্টার জন্য মুলতবি করা হয়েছে, বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোল ও বিজেপি সাংসদদের পাল্টা স্লোগানের কারণে দুপুর বারোটা অবধি রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। বিরোধী দলগুলির সাংসদরা গুজরাটে বিষমদে মৃত্যু, প্রয়োজনীয় জিনিসপত্রের দামের রেকর্ড বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য দাবি জানাতে থাকেন, তখন বিজেপি সাংসদরা রাষ্ট্রপতি সম্পর্কে কংগ্রেস নেতার (অধীর রঞ্জন চৌধুরী) মন্তব্যের জন্য কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর ক্ষমা চেয়ে স্লোগান দিতে থাকেন। তুমুল স্লোগানের কারণে দুপুর বারোটা অবধি রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ।

Releated Posts

ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ ও প্রধানমন্ত্রীর ক্ষমা না চাওয়া পর্যন্ত আলোচনা নয়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্র ও বিরোধীদের সংঘাতের আবহে শুক্রবার লোকসভার বিরোধী…

ByByNews Desk Jul 24, 2026

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুলের ধর্না নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি আইনজীবীদের

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের কাছে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে হওয়া ধর্না নিয়ে…

ByByNews Desk Jul 24, 2026

সোনম ওয়াংচুকের অনশন শেষ হলেও যন্তর মন্তরের আন্দোলন চলবে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় সিজেপি

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): সমাজকর্মী ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন প্রত্যাহার করলেও যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে…

ByByNews Desk Jul 24, 2026

প্রশ্নফাঁস ইস্যুতে গঠনমূলক আলোচনার আশ্বাস কেন্দ্রের, অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস ইস্যুতে ছাত্রছাত্রীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাঁদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইলে দোষীদের…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top