News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সচেতনতাই রক্ষা করবে করোনা ভাইরাস থেকে, গৃহিত কর্মসূচী
Image

সচেতনতাই রক্ষা করবে করোনা ভাইরাস থেকে, গৃহিত কর্মসূচী

আগরতলা, ২৯ জুলাই : আবার চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। প্রতিদিন নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসচেতনতাই একমাত্র রাস্তা। তাই শুক্রবার আগরতলা নাগেরজলা সহ বিভিন্ন স্ট্যান্ডে জন সাধারনের মধ্যে করোনা নিয়ে সচেতনতা গড়ে তুলতে ও করোনা ভ্যাকসিনেশন নেওয়ার জন্য বার্তা পৌছে দিতে মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে কিছু জনসচেতনতা মূলক কর্মসূচি গ্রহন করা হয়েছে।

তারই অঙ্গ হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: দেবাশিস দাসের উপস্থিতিতে  নাগেরজলা বাস ষ্ট্যান্ড সহ বিভিন্ন স্ট্যান্ডের গাড়িচালক ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরন করা হয়েছে এদিন।বর্তমান সময়ে জনসচেতনতাই একমাত্র রাস্তা, তাই জনগণকে সচেতন করা হচ্ছে বলে জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশীষ দাস। তিনি বলেন, গত ১৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে  মৃত্যু হয়েছে ৬ জনের। তাই জন সচেতনতার মাধ্যমে মানুষকে এই ভাইরাসের কবল থেকে রক্ষা করার জন্যই এদিনের কর্ম সূচি বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top