News Flash

  • Home
  • দেশ
  • নিজের বক্তব্যে ‘অনুতপ্ত’ নন অধীর, বললেন ক্ষমতাসীন দল ছোট বিষয়কে বড় করছে
Image

নিজের বক্তব্যে ‘অনুতপ্ত’ নন অধীর, বললেন ক্ষমতাসীন দল ছোট বিষয়কে বড় করছে

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেও, নিজের বক্তব্য নিয়ে মোটেও অনুতপ্ত নন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেছেন, “ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি ভুল করে বলেছিলাম ‘রাষ্ট্রপত্নী’, এখন যদি এ জন্য আমাকে ফাঁসি দিতে চান, তাহলে আপনারা তা করতেই পারেন।” অধীরের দাবি, “ক্ষমতাসীন দল ইচ্ছাকৃতভাবে ছোট বিষয়কে বড় বানানোর চেষ্টা করছে।”

যাইহোক কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী অবশ্য বলেছেন, “তিনি (অধীর রঞ্জন চৌধুরী) ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন।” রাষ্ট্রপতি সম্পর্কে অধীরের মন্তব্যের প্রেক্ষিতে এদিন সকালে সোনিয়া গান্ধীকে প্রশ্ন করা হয়। তখন তিনি জানান, ”তিনি তো ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন।” অথচ অধীরই এদিন জানান, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। তিনি না-কি ভুল করে ‘রাষ্ট্রপত্নী’ শব্দটি বলেছিলেন।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top