News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Tripura:ছেলে দেখাশোনা করে না, বাবার অভিযোগ খন্ডন
Image

Tripura:ছেলে দেখাশোনা করে না, বাবার অভিযোগ খন্ডন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ জুলাই৷৷ কথায় আছে বয়স বাড়লেও মানুষের স্বভাব চরিত্র নাকি পাল্টায় না৷ এমনই এক ঘটনার সাক্ষী হয়ে রইল ছেঁচড়িমাই গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের চ্যাটার্জি কলোনি এলাকার লোকজন৷

ঘটনার বিবরণে জানা যায় ছেঁচড়িমাই গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের বাসিন্দা কৃষ্ণ পাল অনেক দিন ধরে ছেলের বিরুদ্ধে অভিযোগ এনে সবার কাছে বিচার প্রার্থী হচ্ছেন উনার ছেলে নাকি উনাকে ভাত দেয় না৷ উনার দেখাশোনা করে না, এমনকি অসুস্থ হলে উনার একটু খোঁজখবর ও নেন না৷ দীর্ঘদিন ধরে উনি খুব অসহায় অবস্থায় দিন যাপন করছেন৷ জন্মদাতা পিতার সন্তানের বিরুদ্ধে সকলের কাছে এমন অভিযোগ করছেন এটা যেকোন কেউই বিশ্বাস করবেন৷ বাবার এমন আচরণে ছেলে তাপস পাল একপ্রকার বাধ্য হয়ে সংবাদিকদের ডাকেন আসল ঘটনা উন্মোচন করতে৷ তাই এ নিয়ে আমাদের প্রতিনিধি যখন কৃষ্ণ পালের ছেলে তাপস পালকে জিজ্ঞেস করে তখন তাপস পাল বলেন উনার বাবা তিন সংসার করেন৷ উনারা এক ভাই, তিন বোন৷ উনি এবং উনার বোনেরা বাবাকে যথেষ্ট আদর যত্ন করেন৷ তাপস পাল কিছু দিন আগেও বাবা অসুস্থ হওয়ায় বাবাকে ডাক্তার দেখান৷ এমনকি ছেলে তাপস পালের সাথে থাকতে বাবাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও উনার বাবা রাজি হননি৷ 

তাপস পালের মা থাকতেও উনার বাবা নিজের হাতে রান্না করে খেতেন৷ এখন ছেলে বললেও তিনি ছেলের সাথে খান না৷ এ বিষয়ে প্রায়ই বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়৷ ঝগড়া থামানোর জন্য এলাকাবাসী তাদের বাড়িতে আসলে কৃষ্ণ পাল এলাকাবাসীর সাথে খুব খারাপ ব্যবহার করে৷ এলাকাবাসী বলেন ছেলের বিরুদ্ধে কৃষ্ণ পাল যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন৷ ছেলে তাপস পাল বাবার জন্য যথেষ্ট করেন৷ কিছু দিন আগেও ডাক্তার  দেখিয়েছেন৷ কিন্তু কৃষ্ণ পালের এখন অভ্যাসে পরিণত হয়েছে ছেলের বিরুদ্ধে কুৎসা রটানো৷ শুধু ছেলে নয়, প্রত্যেক এলাকাবাসীর সাথে উনার কটুক্তিকারী ব্যবহারের দরুন উনি এখন সবার কাছে অতিষ্ট হয়ে উঠেছেন৷ বর্তমান যুগে সন্তানের বাবা-মার প্রতি খারাপ, তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার, বাবা মার দায়িত্ব পালনে অনীহা, এগুলো প্রায়ই দেখা যায়৷ কিন্তু কোন বাবার সন্তানের প্রতি এমন কুৎসা রটনা খুবই বিরল ঘটনা৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top