News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sushanta Chowdhury:রক্তদানের মধ্য দিয়ে শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করা সম্ভব : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী
Image

Sushanta Chowdhury:রক্তদানের মধ্য দিয়ে শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করা সম্ভব : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

আগরতলা, ২৭ জুলাই : রক্তদানের মধ্য দিয়ে শ্রেষ্ঠ মানব ধর্ম পালন করা সম্ভব। মানুষকে সাহায্য করার শ্রেষ্ঠ পথ হলো রক্তদান। রক্তদানের কোনও বিকল্প নেই। তাই রক্তদানে প্রতিটি মানুষকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। আজ বিশালগড় মহকুমার চাম্পামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চাম্পামুড়া বিদ্যালয় পরিচালন কমিটি ও চাম্পামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী।

রক্তদান শিবির উপলক্ষে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের পরীক্ষায় উল্লেখযোগ্য ফল করার জন্য ২ জন কৃতি ছাত্রছাত্রীকে মেডেল দিয়ে সংবর্ধিত করেন। এছাড়া এই উপলক্ষে উপস্থিত সকল অতিথিগণ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী শ্রী চৌধুরী আরও বলেন, কোভিডের কারণে রাজ্যে রক্তদান শিবির আয়োজনে ভাটা পড়েছিল। তা আবার ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করলেও এখনও রক্তের বিকল্প তৈরি করা সম্ভব হয়নি। তাই রোগীকে বাঁচাতে আমাদের রক্তদানের মধ্য দিয়েই তার চাহিদা মেটাতে হবে। রক্তদান করে শুধু অন্য মানুষের উপকারই হয় না, রক্তদাতা নিজের শরীরেরও উপকার করেন।

তিনি বলেন, মানবসেবা, দেশপ্রেম, জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। দেশকেও নিজের মায়ের মতো ভালোবাসতে হবে। রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সিপাহীজলা জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবী সুধীর চৌধুরী ও চাম্পামুড়া দ্বাদশ বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান বিপ্লব ঘোষ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অষ্টমী দাস। স্বাগত ভাষণ রাখেন চাম্পামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর চৌধুরী।

Releated Posts

রাজ্য সরকার আগরতলা শহরকে অত্যাধুনিক শহর হিসাবে গড়ে তোলার পাশাপাশি তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করার কাজও করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: আধুনিক শহর ও আধুনিক গ্রাম গড়ার মধ্য দিয়েই গড়ে তোলা হবে এক উন্নত…

ByByReshmi Debnath Jul 23, 2026

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top