News Flash

  • Home
  • খেলা
  • Sushant Chowdhury:ক্রীড়া মন্ত্রী ও স্পোর্টস কাউন্সিলকে চুক্তিবদ্ধ কোচদের অভিনন্দন
Image

Sushant Chowdhury:ক্রীড়া মন্ত্রী ও স্পোর্টস কাউন্সিলকে চুক্তিবদ্ধ কোচদের অভিনন্দন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।।চুক্তিবদ্ধ কোচদের দীর্ঘদিনের দাবি ছিলো। তাঁদের বেতনক্রম বাড়ানো। যা আগের সরকার কার্যত কর্ণপাত করেননি। ঝড় বৃষ্টি রৌদ্রে কাজ করলেও সর্ব সাকুল্যে তাঁদের ভাগ্যে জুটতো মাত্র সাড়ে ৪ হাজার টাকা। পালা বদলের পর নতুন সরকারের কাছে ওই দাবি আরও জোড়ালো ভাবে করেন চুক্তিবদ্ধ কোচরা। সবকিছু বিবেচনা করেই বর্তমান সরকার বৃদ্ধি করলো চুক্তিবদ্ধ কোচদের বেতনক্রম। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অনুমোদিত  চুক্তিবদ্ধ কোচদের বিগত অনেক বছর ধরে বেতন ছিল ৪৫০০ টাকা। বিজেপি  সরকার আসার পর তাদের বেতন  বাড়িয়ে দেওয়া হলো আরও তিন  হাজার টাকা করে। এখন সর্বমোট তাদের বেতন হলো ৭৫০০ টাকা। এতে খুশি সবাই। এই খুশিতে  ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের চুক্তিবদ্ধ কোচরা রাজ্যের ক্রীড়ামন্ত্রী  সুশান্ত চৌধুরী এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত ও যুগ্ম-সচিব সরযূ চক্রবর্তীকে অভিনন্দন জ্ঞাপন করলেন। জুডো কোচ প্রদীপ সরকার এই সংবাদ জানিয়েছেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top