News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কংগ্রেসের মহিলা কর্মীকে মারধরের ঘটনায় অবশেষে মামলা নিল পুলিশ
Image

কংগ্রেসের মহিলা কর্মীকে মারধরের ঘটনায় অবশেষে মামলা নিল পুলিশ

আগরতলা, ২৬ জুলাই৷৷ আমতলী থানা এলাকার চারিপাড়ার শচীন্দ্র লালে কংগ্রেসের অফিসে হামলার ঘটনা ভিডিও রেকর্ডিং করার দায়ে সুলেখা খাতুন নামে এক মহিলাকে বাড়িতে ঢুকে মারধর করে গুরুত্ব জখম করার ঘটনায় অবশেষে আমতলী থানায় মামলা দায়ের করল মহিলা কংগ্রেস৷

গত ২১তারিখ আমতলী থানাধীন চারিপাড়া শচীন্দ্রলাল এলাকায় কংগ্রেসের সভায় হামলা সংগঠিত করেছিল দুষ্কৃতিকারীরা৷ তার ঠিক দুদিন পরে অর্থাৎ ২৪ তারিখে এক মহিলাকে প্রচণ্ডভাবে মারধর করে শাসক দলীয় কিছু লোকজন৷ কারণ তিনি ওই ঘটনার ভিডিও করেছিলেন৷ এমনকি পুলিশের সামনে তার পেটে লাথি মারা হয় বলে অভিযোগ৷ কিন্তু এই ঘটনায় আমতলী থানার পুলিশ সুলেখা খাতুন নামে মহিলাকে কোন ধরনের নিরাপত্তা দিতে পারেনি এমনকি থানায় মামলা পর্যন্ত গ্রহণ করা হয়নি৷ আজ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের কর্মীরা সুলেখা খাতুনকে নিয়ে আমতলী থানায় লিখিত আকারে দুষ্কৃতীকারীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে মহিলা কংগ্রেস৷

আমতলী থানার পুলিশ এ ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের উপর হামলা এবং বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top