News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিখোঁজ কলেজ পড়ুয়া, ২৪ ঘণ্টা পরও হদিস নেই, আতঙ্কে বাবা-মা
Image

নিখোঁজ কলেজ পড়ুয়া, ২৪ ঘণ্টা পরও হদিস নেই, আতঙ্কে বাবা-মা

আগরতলা, ২৬ জুলাই : রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন এক কলেজ পড়ুয়া ছাত্র। আগরতলাস্থিত নিলিট শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম বর্ষের ছাত্র সান সিনহা গতকাল থেকে নিখোঁজ। সোমবার সকাল নাগাদ হোস্টেল থেকে বেরিয়ে ছিল ওই কলেজ পড়ুয়া। তারপর থেকে তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। 

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেল থেকে সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ সেলুনের উদ্দেশ্যে বেরিয়েছিল ওই যুবক। কিছু দূর যাওয়ার পর ওই যুবক তার বাড়িতে বাবার কাছে ফোন করে জানিয়েছিল তাকে কয়েকজন যুবক ধাওয়া করছে। তারা ওইখানের স্থানীয় লোকজন বলেই জানিয়েছিল ওই কলেজ পড়ুয়া। তার বাবা তাকে পুনরায় হোস্টেলে ফিরে যেতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরে তার বাবা যখন পুনরায় ছেলেকে ফোন করেন  তখন থেকে মোবাইল সুইচ অফ আসছে ওই কলেজ পড়ুয়ার।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বোধজংনগর থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। ওই কলেজ পড়ুয়ার পরিবারের পক্ষ থেকে কৈলাসহর থানাতেও একটি মিসিং ডায়েরি করা হয়েছে। কিন্তু ২৪ ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত হদিস মেলেনি ওই যুবককের। আতঙ্কে রয়েছেন তাঁর বাবা-মা।

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top