News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় কার্গিল বিজয় দিবস
Image

সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় কার্গিল বিজয় দিবস

আগরতলা, ২৬ জুলাই৷৷ মঙ্গলবার ২৬ জুলাই সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় কারগিল বিজয় দিবস পালন করা হয়৷ এ উপলক্ষে সূর্যমনিনগর বিধানসভা এলাকার বাইপাস রবীন্দ্র সংঘের সামনে থেকে যুব মোর্চার উদ্যোগে প্রভাত ফেরির আয়োজন করা হয়৷ আজ রাজ্যে ও ২৩তম কারগিল বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ বিজেপি যুব মোর্চার উদ্যোগে রাজ্যের সবকটি বিধানসভা এলাকায় কারগিল বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়৷

এ উপলক্ষে সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের ডুকলি বাইপাস রবীন্দ্র  সংঘের সামনে থেকে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়৷ প্রভাত ফেরিটি ইচাবাজার গিয়ে শেষ হয়৷ প্রভাত ফেরীতে যুব মোর্চার  সভাপতি ভুলন সাহা, মন্ডল সভাপতি মান্তু দেবনাথ, ব্লক চেয়ারম্যান অজয় কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ সেদিন রাজ্যের সর্বত্রই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব সহ অন্যান্য সমাজসেবী সংগঠনের তরফ থেকেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়৷ ২৬ জুলাই, আসমুদ্র হিমাচলের প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের দিন৷ কারণ, এই দিনটা যে কার্গিল বিজয় দিবস৷ এই বছর যার ২৩ বছর পূর্তি৷ গর্বের পাশাপাশি মনটা দুঃখেও ভরে ওঠে ভারতবাসীর৷ কারণ, কার্গিলের যুদ্ধে ভারতের ৫২৭ জন বীর জওয়ান শহিদ হয়েছিলেন৷

১৯৭১-এর যুদ্ধের পর সেই অর্থে অস্ত্র হামলা করেনি ভারত-পাকিস্তান দুই দেশই৷ পরের দু-দশক দু দেশের সম্পর্কটা সীমান্তে চাপানউতোরের মধ্যেই সীমাবদ্ধ ছিল৷  পাকিস্তানি সেনা খাপছাড়াভাবে ভারতের সীমান্ত অতিক্রম করতে চেয়েছে প্রায়শই৷ জবাবি হামলা করেছে ভারতও৷ ইঁটের জবাবে পাটকেল দিতে দ্বিধা করেনি ভারতীয় সেনারা৷ পাকিস্তানের পক্ষ থেকে প্রায়ই দাবি করা হয়েছে কাশ্মীর নিয়ে৷ যদিও ভারত কোনও কিছুতেই ঝামেলায় জড়াতে চায়নি পাকিস্তানের সঙ্গে৷ বরং, কার্গিল নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা বজায় রেখেছিল ভারত৷ ১৯৯৮-৯৯ শীতের মরশুমে খানিকটা অধৈর্য হয়ে পড়েছিল পাকিস্তানের সেনাবাহিনী৷ কারণ, আন্তর্জাতিক ক্ষেত্রে কাশ্মীর ইস্যু নিয়ে বিচক্ষণতার পরিচয় দিচ্ছিল ভারত৷ তাই আন্তর্জাতিক ক্ষেত্রে কাশ্মীর ইস্যুতে ভারতের কাছে পেরে উঠছিল না পাকিস্তান৷ আবার যখন তাদের সেনাবাহিনী সীমান্তে সংঘর্ষও করেছে, সঙ্গে সঙ্গে উপযুক্ত জবাব পাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে৷

তাই বোধহয়, দু-দিক থেকেই পেরে না ওঠায় খানিকটা বেপরোয়া হয়ে পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী৷ ১৯৯৯ সালে পাকিস্তান সেনাবাহিনীর সশস্ত্র সেনারা নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল পেরিয়ে ঢুকে পড়তে থাকে ভারতীয় সীমান্তের কাশ্মীরের কার্গিল জেলায়৷ পাকিস্তানের পক্ষ থেকে নাম দেওয়া হয়েছিল ’’অপারেশন বদ্রি’’৷ সীমান্তে ভারতীয় অতন্দ্র প্রহরীদের চোখ এড়িয়ে যায়নি কোনও কিছুই৷ শুরু হয় দু পক্ষের সংঘর্ষ৷ পাকিস্তান যে বেশ পরিকল্পনা করে হামলা চালাচ্ছে, তা বুঝে যায় ভারতও৷ তাই প্রায় ২ লক্ষ সেনা কার্গিল সীমান্তে হাজির করে ভারতীয় সেনাবাহিনী৷ ভারতের পক্ষ থেকে এই অপারেশনের নাম দেওয়া হয় ’’অপারেশন বিজয়’’৷ শুরু হয় তুমুল যুদ্ধ৷ দু পক্ষেরই জওয়ানরা প্রাণ হারাতে থাকে৷ তবে, কিছুতেই পিছু হঠতে চাইছিল না পাক সেনারা৷ ভারতই বা শান্ত হয়ে বসে থাকে কীভাবে৷ তাই রক্তক্ষয়ী যুদ্ধ চলতে থাকে প্রায় দু মাসেরও বেশি সময় ধরে৷

অবশেষে আসে ২৬ জুলাই ১৯৯৯৷ ওই দিন পাকিস্তানি সেনাদের পিছু হঠতে বাধ্য করে ভারতীয় সেনারা৷ কার্গিলের ওই যুদ্ধে জয় হয় ভারতের৷ তাই ২৬ জুলাইকেই কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়৷ পরের বছর থেকে কার্গিলে এবং রাজধানী নয়াদিল্লিতে ২৬ জুলাই বিশেষ অনুষ্ঠান করে পালন করা হয় কার্গিল বিজয় দিবস৷ দেশের প্রধানমন্ত্রী প্রত্যেক বছর ২৬ জুলাই ইন্ডিয়া গেটের সামনে অমর জওয়ান জ্যোতিতে কার্গিল যুদ্ধের নায়কদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ পিছিয়ে থাকে না গোটা দেশও৷ ভারতবর্ষের প্রতিটা কোণে ২৬ জুলাই গর্বের সঙ্গে পালন করা হয়৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top