News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু বেড়ে ২১, অসুস্থ কমপক্ষে ৩০ জন
Image

গুজরাটে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু বেড়ে ২১, অসুস্থ কমপক্ষে ৩০ জন

বোতাড, ২৬ জুলাই (হি.স.): গুজরাটে বিষাক্ত মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে ২১-এ পৌঁছে গিয়েছে। শুধুমাত্র বোতাড জেলাতেই মঙ্গলবার সকাল পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার থেকে চিকিৎসা চলাকালীন সংলগ্ন আহমেদাবাদ জেলার ধন্ধুকা তালুকের বাসিন্দা পাঁচজন মারা গিয়েছেন। প্রশাসন সূত্রের খবর, প্রায় ৩০ জন এখনও অসুস্থ অবস্থায় ভাবনগর, বোতাড, বারওয়ালা এবং ধুন্ধুকাযর বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুজরাটের পুলিশের মহাপরিচালক আশিস ভাটিয়া এর আগে বলেছিলেন, পুলিশ বোতাড জেলা থেকে তিনজনকে আটক করেছে, যারা নকল দেশীয় মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। বিষমদের বিষয়টি সোমবার সকালে প্রকাশ্যে আসে যখন বারভালা তালুকের রোজিদ গ্রাম এবং অন্যান্য আশেপাশের গ্রামে বসবাসকারী কিছু মানুষের শারীরিক অবস্থার অবনতি হয়, পরে সকলকে বারভালা এবং বোতাড শহরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বিষমদে এখনও পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top