News Flash

  • Home
  • ত্রিপুরা
  • TSU:টেট উত্তীর্ণদের একত্রে নিয়োগ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি টিএসইউ-র
Image

TSU:টেট উত্তীর্ণদের একত্রে নিয়োগ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি টিএসইউ-র

আগরতলা, ২৫ জুলাই৷৷ উপজাতি ছাত্র ইউনিয়ন টিএসইউর রাজ্য সম্মেলনের মধ্য দিয়ে নতুন কার্যকরী কমিটির গঠন করা হয়েছে৷ কার্যকরী কমিটির গঠন ও  ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷

রাজ্যে শিক্ষার পরিবেশ অক্ষুন্ন রাখতে বর্তমান সরকার এবং রাজ্যের শিক্ষামন্ত্রী পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছে উপজাতি ছাত্র ইউনিয়ন টি এস ইউ৷ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত ত্রিপুরা সোমবার ছাত্র যুব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ 

এদিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে টিএসইউর কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত ত্রিপুরা বলেন, বর্তমান সরকার মুখে রাজ্যে শিক্ষার মান উন্নয়নের কথা বললেও কার্যক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি ঘটিয়ে চলেছে৷ রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষক সংকট৷ শিক্ষকের অভাবে পঠনপাঠন স্তব্ধ হয়ে পড়েছে৷ অথচ রাজ্য সরকার চাহিদা মত শিক্ষক নিয়োগ করছে না৷ 

রাজ্যে টেট উত্তীর্ণ বেকার থাকলেও তাদেরকে নিয়োগ করা হচ্ছে না৷ অবিলম্বে টেট উত্তীর্ণ বেকারদের একসাথে নিয়োগ করার মধ্য দিয়ে শিক্ষক সংকট কিছুটা হলেও পূরণ করার দাবী জানিয়েছেন টিএসইউ৷ পাশাপাশি শিক্ষা পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে৷ 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আরো অভিযোগ করেন শহর এলাকার চাইতে গ্রাম পাহাড়ের শিক্ষা ব্যবস্থা আরো চরম অবনতির দিকে ধাবিত হয়েছে৷ এসব বিষয়ে রাজ্য সরকারের কোন হেলদোল নেই৷ অবিলম্বে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা না হলে টিএসইউ বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে স্পষ্টভাবে জানানো হয়৷ এদিনের সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top