News Flash

  • Home
  • খেলা
  • Williamson :ওয়েস্ট ইন্ডিজ সফরে নিউজিল্যান্ড দল ঘোষণা, অধিনায়ক হিসেবে ফিরলেন কেন উইলিয়ামসন
Image

Williamson :ওয়েস্ট ইন্ডিজ সফরে নিউজিল্যান্ড দল ঘোষণা, অধিনায়ক হিসেবে ফিরলেন কেন উইলিয়ামসন

ওয়েলিংটন, ২৫ জুলাই ( হি.স.) : আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তাদের ১৫ সদস্যের সীমিত ওভারের দল ঘোষণা করল নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদি একদিনের ও টি-২০ দলে ফিরেছেন। ২০১৪ সালের পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথম সফরে নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেন, কেন, ট্রেন্ট, টিম এবং ডেভনের জন্য গত বছরের টি-২০ বিশ্বকাপ এবং ভারত সফরের পর এটি হবে প্রথম সাদা বলের সিরিজ। তাই এই সফর তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। স্কোয়াডে রাখা হয়েছে মাইকেল ব্রেসওয়েল এবং ফিন অ্যালেনকেও।
এই সফরে জ্যামাইকা ও বার্বাডোসে তিনটি টি-২০ এবং একদিনের ম্যাচে খেলবে নিউজিল্যান্ড। আগামী ১১ আগস্ট টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু হবে।

নিউজিল্যান্ডের একদিন ও টি-টোয়েন্টি স্কোয়াড: কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top