News Flash

  • Home
  • খেলা
  • Cricket:টি-২০ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রওনা দিলেন কুলদীপ যাদব
Image

Cricket:টি-২০ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রওনা দিলেন কুলদীপ যাদব

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.) : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজের আগে শক্তি বাড়ল ভারতীয় দলের । টি-২০ খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দিলেন আইপিএলে ভাল ছন্দে থাকা কুলদীপ যাদব। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভাল খেলতে পারলে বিশ্বকাপের দলে সুযোগ পেতে পারেন তিনি। কুলদীপ যাওয়ায় আরও শক্তি বাড়ল ভারতীয় বোলিং বিভাগের। ২৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ খেলবে ভারত।

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ছিলেন কুলদীপ। কিন্তু সিরিজ শুরুর আগেই হাতে চোট পেয়েছিলেন তিনি। ফলে বাদ পড়েছিলেন দল থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রাথমিক দলে ছিলেন কুলদীপ। জানানো হয়েছিল, ফিট হয়ে তবেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তাঁকে ফিট ঘোষণা করেছে বিসিসিআই। তাই ওয়েস্ট ইন্ডিজে রওনা দিয়েছেন তিনি।

বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘কুলদীপকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইনি। রবিবার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ওর ফিটনেস পরীক্ষা করা হয়। সেটা পাশ করে কুলদীপ। তার পরেই ওকে খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।’’ কুলদীপ দলে যোগ দেওয়ায় ভারতীয় দলের স্পিন বিভাগের বৈচিত্র বাড়বে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৪ ম্যাচে ২১টি উইকেট নিয়েছিলেন এই বাঁ হাতি চায়নাম্যান বোলার। সেই ছন্দই ধরে রাখতে চাইবেন তিনি। কুলদীপ ছাড়াও টি-টোয়েন্টি সিরিজের আগে রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্যরাও যোগ দেবেন দলের সঙ্গে।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top