News Flash

  • Home
  • দেশ
  • Draupadi Murmu:রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন খাড়গে
Image

Draupadi Murmu:রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানালেন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই ( হি.স.) : রাষ্ট্রপতি পদের দায়িত্ব নেওয়ার জন্য দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে খাড়গে বলেন, দেশের একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হওয়ায় আমরা খুশি। তিনি তাঁর সফল মেয়াদের জন্য প্রার্থনা করেন এবং গণতন্ত্র, সংবিধান রক্ষায় এবং দেশে চলতি অশান্তির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করেন।

উল্লেখ্য, আজ দেশের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গেকে তাঁর পদ অনুযায়ী উপযুক্ত আসন দেওয়া হয়নি বলে বিরোধীদের অভিযোগ। এ বিষয়ে বিরোধী দলগুলোর নেতারা রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top