News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভা নির্বাচনের জন্য ২৫ লক্ষেরও বেশি ইভিএম মেশিন তৈরি করবে ইসিআইএল
Image

লোকসভা নির্বাচনের জন্য ২৫ লক্ষেরও বেশি ইভিএম মেশিন তৈরি করবে ইসিআইএল

নয়াদিল্লি, ২৫ জুলাই ( হি.স.) : দেশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল) ২৫ লক্ষেরও বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেশিন প্রস্তুত করবে। এই মেশিনগুলি আগের চেয়ে আরও আপডেট করা হবে।

ইসিআইএল-র ডিরেক্টর ডাঃ অনীশ শর্মা জানিয়েছেন, নির্বাচন কমিশনারের প্রয়োজন অনুসারে, ইসিআইএল আসন্ন নির্বাচনের জন্য মেশিনগুলি প্রস্তুত করবে। এই মেশিনগুলি আপডেট করা হবে। পুরানো মেশিনের জীবনকাল ১৫ বছর পর্যন্ত। তাই সমস্ত পুরানো মেশিনের জায়গায় নতুন মেশিন বসানো হবে। ইসিআইএল এজন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে।
ইভিএমের নিরাপত্তার বিষয়ে ইসিআইএল চেয়ারম্যান সঞ্জয় চৌবে বলেন, ইভিএম মেশিন সম্পূর্ণ নিরাপদ। এ বিষয়ে জনগণের মধ্যে যে সকল সন্দেহ রয়েছে তা ভিত্তিহীন। এর সঙ্গে টেম্পার করা যাবে না। ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রেইল (ভিভিপিএটি) মেশিনগুলিও এটিকে আরও নির্ভরযোগ্য করতে ইনস্টল করা হয়েছে। তাই জনগণের সন্দেহ ভিত্তিহীন। ইভিএম মেশিন সম্পূর্ণ নিরাপদ।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top