News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কোবিন্দের স্থলাভিষিক্ত হলেন দ্রৌপদী, রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনারে অভিবাদন
Image

কোবিন্দের স্থলাভিষিক্ত হলেন দ্রৌপদী, রাষ্ট্রপতি ভবনে গার্ড অফ অনারে অভিবাদন

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্থলাভিষিক্ত হলেন ভারতের পঞ্চদশতম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার সকালে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর, রাষ্ট্রপতি ভবনে এসে রাষ্ট্রপতি পদের দায়িত্ব গ্রহণ করেছেন দ্রৌপদী মুর্মু। সেই সময় উপস্থিত ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।

রাষ্ট্রপতি ভবনে এদিন গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয় দেশের নতুন রাষ্ট্রপতিকে। তিন বাহিনীর পক্ষ থেকে নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। এদিন রাষ্ট্রপতি ভবনে তিন বাহিনীর পক্ষ থেকে বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর সংসদের সেন্ট্রাল হলে এদিন সকালে প্রথম ভাষণ দেন দ্রৌপদী। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়া দ্রৌপদী দেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি।

Releated Posts

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে কেন্দ্রীয় বরাদ্দ ব্যবহারে উত্তর-পূর্বে শীর্ষে ত্রিপুরা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: জাতীয় খাদ্য সুরক্ষা আইন-এর আওতায় ন্যায্যমূল্যের দোকানের ডিলারদের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top