News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Protest:পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতে রেগায় ব্যাপক অনিয়মের অভিযোগ
Image

Protest:পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতে রেগায় ব্যাপক অনিয়মের অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই৷৷ কালাছড়া ব্লকের অন্তর্গত পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এম জি এন রেগার সিপিআই সাইনবোর্ড নিয়ে দুর্নীতির অভিযোগ গ্রামবাসীর৷ ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

ঘটনার বিবরণে জানা গেছে, ২০১৮ সালে সরকার পরিবর্তন হওয়ার পর গ্রাম থেকে শহর উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে বিজেপি আইপিএফটি জোট সরকার৷ কিন্তু ওই টাকা উন্নয়নের নাম করে লুটে খাচ্ছে কিছু সরকারি কর্মচারী থেকে শুরু করে গ্রামের প্রধান, উপপ্রধান সহ কিছু চুনোপুটি নেতা৷ তারাই বিজেপি সরকারকে বদনাম করছে৷ জনগণের উন্নয়নের কথা ভাবেনা ওই চুনোপুটি নেতা সহ আমলারা৷ তাই গ্রামবাসীরা প্রতিবাদে এগিয়ে এলেন সোমবার৷ 

জানা গেছে, পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডে ২০২১ এর জুন মাসে গ্রামের কাচা নালা অর্থাৎ ড্রেন সংস্কারের কাজ হয়েছিল লক্ষ লক্ষ টাকা ব্যয় করে৷ আর সেই কাজগুলোর দায়িত্বে ছিলেন গ্রাম পঞ্চায়েতের দুইজন জিআরএস যথাক্রমে প্রাণ কুমার রায় ও বিজিত দাশগুপ্ত৷ তাদের তত্ত্বাবধানে সেই সময়ে বেশ কিছু কাজ করেছিলে জিআরএস৷ আর সেই কাজের সিপিআই বোর্ড না লাগিয়ে এক বছর পর সিপিআই বোর্ড লাগিয়েছেন তাও নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের৷ 

সি পি আই বোর্ডে লেখা রয়েছে একটি বোর্ড বানানোর জন্য সরকার ব্যয় করেছে ৫৪০০ টাকা৷ কিন্তু সেই টাকা খরচ না করে অল্প টাকায় নিম্নমানের বোর্ড বানিয়ে লাগিয়ে দিচ্ছে জিআরএস৷ বোর্ড বসিয়ে যেতে না যেতেই ভেঙ্গে পড়ছে সাইনবোর্ড গুলো৷ উক্ত পঞ্চায়েতের সদস্য, বুথ সভাপতি সহ এলাকাবাসী অভিযোগ করেছেন ওই সিপিআই বোর্ডটি পাঁচ হাজার ৪০০ টাকা ব্যয় করা তো দূরের কথা এক হাজার টাকা ব্যয় হয়নি৷ বাকি টাকা কে আত্মসাৎ করেছে সেটাই প্রশ্ন গ্রামবাসীর৷ জিআরএস প্রাণ কুমার রায় ও বিজিত দাশগুপ্তর বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলেন স্থানীয়রা৷  তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর৷ এদিকে পূর্ব হুরুয়া গ্রাম পঞ্চায়েতের গোটা দুর্নীতির বিষয় নিয়ে গ্রামবাসী সহ পঞ্চায়েত সদস্যরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top