News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrest:চাকরী দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে আটক এক যুবক
Image

Arrest:চাকরী দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে আটক এক যুবক

শান্তিরবাজার, ২৫ জুলাই৷৷ চাকুরি দেবার নাম করে অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মনপাথর ফাঁড়ী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷  

ঘটনার বিবরণে জানা গেছে, দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখের বাসিন্দা বিপুল সরকার সোমবার বীরচন্দ্র মনু তাঁত শিল্প অফিসে কর্মরত আগরতলা হাপানিয়া এলাকার বাসিন্দা তপন দেবনাথকে শান্তির বাজার মহকুমার মনপাথর এলাকায় আটক করেছেন৷  অভিযোগ, তপন দেবনাথ ফায়ার সার্ভিসের চাকুরি দেবার নাম করে বিগত ৭ বছর আগে ঋষ্যমুখের বাসিন্দা বিপুল সরকারের পিতার কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায়৷ পরবর্তী সময় ৩ হাজার টাকা বিপুল সরকারকে ফিরিয়ে দেয় বলে জানা যায়৷  

বিপুল সরকারের অভিযোগ, তপন দেবনাথ চাকুরির নাম করে ১ লক্ষ ১৭ হাজার টাকা নিয়ে এখনো পর্যন্ত ফিরিয়ে দেয়নি৷  টাকা চাইলে নানান তালবাহানা করে বলে অভিযোগ৷  বিপুল সরকার বি এ পাশ করে বর্তমানে সংসার চালানোর জন্য বাসের ড্রাইভার হিসাবে কাজ করছে৷ সোমবার মনপাথর এলাকায় তপন দেবনাথকে হাতে পেয়ে টাকা ফিরে পাবার আশায় তাকে আটক করে মনপাথর ফাঁড়ী থানার পুলিশের হাতে তুলে দেন৷  বিপুল সরকার সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে সমস্ত ঘটনার বিবরণ তুলে ধরেন৷  তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান৷  এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top