News Flash

  • Home
  • দিনের খবর
  • Narendrapur:নরেন্দ্রপুরে গ্রেফতার ৩ ‘ভুয়ো সিবিআই !, ধৃতদের ৫দিনের পুলিশি হেফাজত
Image

Narendrapur:নরেন্দ্রপুরে গ্রেফতার ৩ ‘ভুয়ো সিবিআই !, ধৃতদের ৫দিনের পুলিশি হেফাজত

কলকাতা, ২৪ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুরে গ্রেফতার তিন ‘ভুয়ো সিবিআই অফিসার’! শনিবার রাতে কামালগাজি বাইপাসে একটি মারুতি অল্টো গাড়ি সহ এদের গ্রেফতার করে পুলিশ । রবিবার ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হলে তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
নরেন্দ্রপুর পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে কামালগাজি বাইপাসে একটি মারুতি অল্টো গাড়ি আটক করে পুলিশ। আরোহীরা নিজেদের অফিসার বলে পরিচয় দেন বলে অভিযোগ।ধৃতদের নাম সঞ্জয় দাস, মনিরুল আলি ও সৌমিত্র নস্কর। তিন জনই দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসিন্দা। সঞ্জয়ের বাড়ি বারুইপুর। মনিরুল উস্তি থানার বাসিন্দা এবং সৌমিত্র বাসন্তী থানা এলাকার বাসিন্দা।  
পুলিশ জানিয়েছে, গাড়ির সামনে সিবিআইয়ের অনুকরণে একটি লোগো লাগানো ছিল। তা নিয়ে পুলিশ জিজ্ঞাসা করলে, তিন ব্যক্তি জানান, তাঁরা ‘ক্রিমিনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ নামে একটি ‘স্বেচ্ছাসেবী সংস্থা’য় কাজ করেন। সেটাই সংক্ষেপে সিবিআই বলে লেখা হয়েছে গাড়িতে। পড়ুয়াদের নিয়ে তাঁদের কাজ। কিন্তু নরেন্দ্রপুরে কোথায় এবং কী কাজ ছিল, আসল কাজই বা কী, সে সব কিছুই বলতে পারেননি। প্রথমে তাঁদের আটক করা হয়। পরে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। রবিবার ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হলে তাঁদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা যে স্বেচ্ছাসেবী সংস্থার কথা বলেছেন, তার প্রধান কার্যালয় উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। সেখানেই কাজকর্ম করেন তাঁরা। ধৃতদের থেকে তা জানতে পেরে সেখানে খোঁজখবর নেওয়া হয়। ধৃতদের জেরা করে আরও তথ্য জানতে চাইছেন তদন্তকারী অফিসরারা।
এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মকসুদ হাসান বলেন, ‘‘ওই তিন ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। তার উপর গাড়িতে সিবিআই লেখা থাকায় তাঁদের গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে, ওয়েবসাইটে এমন নামের সংস্থারও অস্তিত্বও পেয়েছে পুলিশ।  ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধারকে যাবতীয় নথি নিয়ে থানায় আসার নির্দেশ দিয়েছে পুলিশ। 

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top