News Flash

  • Home
  • বিদেশ
  • পাকিস্তানের পঞ্জাব প্রদেশ পেল নতুন মুখ্যমন্ত্রী, শপথ নিলেন হামজা শাহবাজ
Image

পাকিস্তানের পঞ্জাব প্রদেশ পেল নতুন মুখ্যমন্ত্রী, শপথ নিলেন হামজা শাহবাজ

ইসলামাবাদ, ২৩ জুলাই (হি.স.): পিএমএল-কিউ এবং পিটিআই যুগ্ম প্রার্থী চৌধুরী পারভেজ এলাহির বিরুদ্ধে নাটকীয় তিন ভোটের জয়ের পরে, শনিবার পিএমএল-এন নেতা হামজা শাহবাজ পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। শনিবার সকালে পঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান হামজা শাহবাজকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানটি গভর্নর হাউসে অনুষ্ঠিত হয় এবং এতে পিএমএল-এন নেতারা এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হামজা শাহবাজ, এক দিন আগেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ ধরে রেখেছিলেন, যখন ডেপুটি স্পিকার দোস্ত মাজারি সংবিধানের ৬৩এ অনুচ্ছেদ উল্লেখ করে, পিএমএল-কিউ সদস্যদের দেওয়া ১০টি ভোট প্রত্যাখ্যান করেছিলেন। ফলস্বরূপ, হামজা ১৭৯ ভোট পেয়েছিলেন, অন্যদিকে পিটিআই দ্বারা সমর্থিত এলাহী ১৭৬ ভোট পেতে সক্ষম হন।

এদিকে, পাকিস্তানের ইসলামাবাদ, করাচি, মুলতান, লাহোর, পেশোয়ারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকরা পাকিস্তানের পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে পিএমএল-এন-এর হামজা শাহবাজকে পুনঃনির্বাচিত করার পঞ্জাব অ্যাসেম্বলির ডেপুটি স্পিকারের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top