News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিমবঙ্গ সরকারকে দুষলেন ধর্মেন্দ্র প্রধান, বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ
Image

পশ্চিমবঙ্গ সরকারকে দুষলেন ধর্মেন্দ্র প্রধান, বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ

কলকাতা, ২৩ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গ সরকারকে “দুর্নীতিগ্রস্ত” আখ্যা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “বাংলার অবস্থা অত্যন্ত করুণ, যে রাজ্য একসময় ভারতকে শিক্ষার ক্ষেত্রে অনুপ্রাণিত করত, এখন পরিস্থিতি এমন যে হাইকোর্টকে (প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়) শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেই সিবিআই তদন্তের নির্দেশ দিতে হয়েছে।” পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারি নিয়েও এদিন মুখ খুলেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
শনিবারই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট নির্দেশালয় (ইডি)। গ্রেফতার করা হয়েছে তাঁর এক ঘনিষ্ঠকেও। অর্পিতা মুখোপাধ্যায় নামে ওই পার্থ-ঘনিষ্ঠ মহিলার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি টাকা। এ প্রসঙ্গে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, তাঁর বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে, তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং সে একজন মন্ত্রী। বাংলার কী অবস্থা তা এটা দেখেই বোঝা যাচ্ছে। খুবই উদ্বেগজনক অবস্থা। এই সরকার সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top