News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রধানমন্ত্রী আজ কোবিন্দকে বিদায়ী ভোজ দেবেন, মুর্মুকে স্বাগত জানাতে প্রস্তুত রাইসিনা হিলস
Image

প্রধানমন্ত্রী আজ কোবিন্দকে বিদায়ী ভোজ দেবেন, মুর্মুকে স্বাগত জানাতে প্রস্তুত রাইসিনা হিলস

নয়াদিল্লি, ২২ জুলাই ( হি.স.) : আজ শুক্রবার সন্ধ্যায় হোটেল অশোক-এ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জন্য একটি বিদায়ী ভোজের আয়োজন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভোজসভায় উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, নরেন্দ্র মোদী মন্ত্রিপরিষদের সমস্ত মন্ত্রীরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি কোবিন্দ রবিবার দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচিত দ্রৌপদী মুর্মুর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন। উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের মন্ত্রী এবং বিরোধী দলের সকল প্রবীণ নেতারা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দেশের ১৪ তম রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ২৫ জুলাই, ২০১৭-এ রাষ্ট্রপতি হওয়ার মেয়াদ রবিবার শেষ হবে। কোভিড মহামারীতে দুই বছর পেরিয়ে গেলেও তাঁর মেয়াদ অনেক গুরুত্বপূর্ণ অর্জনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
দেশের সাংবিধানিক প্রধান হিসেবে কোবিন্দ ৩৩টি দেশে রাষ্ট্রীয় সফর করেছেন। উত্তরপ্রদেশের কানপুর জেলার পারউনখ গ্রামে একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণকারী কোবিন্দ ছিলেন একজন সুপরিচিত আইনজীবী, সাংসদ এবং বিহারের রাজ্যপাল। তাঁর মেয়াদ শেষে তার নতুন বাসস্থান হতে পারে লুটিয়েন্স জোনে ‘১২ জনপথ’। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান দীর্ঘদিন এই বাংলোতে থাকতেন।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top