News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Blood Donation Camp :গজারিয়া স্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবির
Image

Blood Donation Camp :গজারিয়া স্কুলে স্বেচ্ছায় রক্তদান শিবির

আগরতলা, ২১ জুলাই৷৷ বৃহস্পতিবার সকালে বিশালগড় আর.ডি.ব্লক অন্তর্গত গজারিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় মিউনিসিপাল কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা, ভাইস চেয়ারম্যান অরুণ দাস, সুকলের প্রধান শিক্ষক৷ এছাড়া উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র ছাত্রী ও এলাকার বিশিষ্ট নাগরিকরা৷ 

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আজকের রক্তদান শিবিরের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিরা৷ তাছাড়া রক্তদান সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি৷ পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সুশান্ত দেব উনার আলোচনায় বলেন,’মানবতার টানে,ভয় নেই রক্ত দানে’৷ আজকের যারা ছাত্র তারাই আগামী দিনের ভবিষ্যৎ৷ দেশ ও রাষ্ট্র পরিচালনার তাদের বিশাল ভূমিকা পালন করতে হবে৷ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে৷ আজকের রক্তদান শিবিরে ২০জন স্বেচ্ছায় রক্তদান করে৷ এমন একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য সুকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান উপস্থিত অতিথিগন৷

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top