News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার বিক্ষোভ
Image

অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার বিক্ষোভ

আগরতলা, ২১ জুলাই : অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর বটতলা এলাকায় এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য আহ্বায়ক সঞ্জয় চৌধুরী সহ অন্যান্যরা।

এদিন ছয় দফা দাবির ভিত্তিতে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ কর্মসূচি। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, অবিলম্বে জনবিরোধী বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২১ প্রত্যাহার করতে হবে। কয়েকগুণ বেশি দামে আমদানিকৃত কয়লা কিনতে বিদ্যুৎ কোম্পানিগুলিকে বাধ্য করা চলবে না।

দেশে কয়লা উত্তোলন কমিয়ে বিদেশ থেকে বেশি দামে কয়লা আমদানি করে বিদ্যুতের দামে বিক্রি করার চক্রান্ত বন্ধ করতে হবে। রাজ্যে লোডশেডিং এর সমস্যা, দূর করতে হবে। তাছাড়াও অতি দ্রুত নতুন বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দিতে হবে সহ গ্রাহকদের বিদ্যুৎ হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়েছে এদিন। 

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top