News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদের উভয়কক্ষে স্লোগান-হট্টগোল বিরোধীদের, মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন
Image

সংসদের উভয়কক্ষে স্লোগান-হট্টগোল বিরোধীদের, মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): বাদল অধিবেশনের চতুর্থ দিনও শান্ত হল না গণতন্ত্রের পীঠস্থান সংসদ। মূল্যবৃদ্ধি-সহ নানা ইস্যুতে এদিনও বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। ফলস্বরূপ সংসদের উভয়কক্ষের অধিবেশন দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে জেরা, মূল্যবৃদ্ধি-সহ বেশ কয়েকটি ইস্যুতে বিক্ষোভ দেখান কংগ্রেস ও অন্যান্য দলের সাংসদরা।

কংগ্রেসকে তিরস্কার করে এদিন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, “আইনের সামনের সবাই সমান, নাকি নয়? কংগ্রেস সভানেত্রী (সোনিয়া গান্ধী) কী সুপার হিউম্যান? তাঁরা (কংগ্রেস) নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করেন।” এরপর বিরোধীদের স্লোগানের কারণে বেলা ১১.৩০ অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। একই অবস্থা দেখা যায় রাজ্যসভাতেও। সংসদের উচ্চকক্ষে তুমুল হইহট্টগোলের কারণে দুপুর বারোটা অবধি রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

Releated Posts

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top