News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্টে পৌঁছল হরিয়ানার ডিএসপি খুনের মামলা
Image

সুপ্রিম কোর্টে পৌঁছল হরিয়ানার ডিএসপি খুনের মামলা

নয়াদিল্লি, ২১ জুলাই ( হি.স.) : হরিয়ানার নুহ জেলায় একটি ডাম্পারের ধাক্কায় ডিএসপি মারা যাওয়ার ঘটনা সুপ্রিম কোর্টে পৌঁছল। সুপ্রিম কোর্ট এ বিষয়ে শুনানি করতে রাজি হয়েছে।

আইনজীবী এডিএন রাও বৃহস্পতিবার বিচারপতি এ এম খান উইলকরের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি উত্থাপন করেন। খুনের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করার দাবি জানান তিনি। তিনি বলেন, অবৈধ খননের বিষয়ে সুপ্রিম কোর্টের আদেশ অনুসরণের নির্দেশনা জারি করতে হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ সূত্র মারফৎ খবর পেয়ে হরিয়ানার ডিএসপি সুরেন্দ্র সিং একাই পাথর খাদান মাফিয়াদের তল্লাশিতে নুহ-তে যান। সেই সময় কোনও পুলিশ বাহিনী তাঁর সঙ্গে ছিল না। দূর থেকে আসা একটি পাথর বোঝাই ডাম্পারকে হাত দেখিয়ে দাঁড়াতে বলেন তিনি। কিন্তু ডাম্পারটি না থেমে গতি আরও বাড়িয়ে দিয়ে একবারে পিষে দেয় সুরেন্দ্রকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Releated Posts

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top