News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Jishnu Debbarma : সহযোগিতা ও ঐক্যমতের ভিত্তিতে জিএসটি ভারতীয় অর্থনীতিকে এক সুদৃঢ় ভিত্তি দিয়েছে : ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী
Image

Jishnu Debbarma : সহযোগিতা ও ঐক্যমতের ভিত্তিতে জিএসটি ভারতীয় অর্থনীতিকে এক সুদৃঢ় ভিত্তি দিয়েছে : ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ জুলাই (হি. স.) : সহযোগিতা ও ঐক্যমতের ভিত্তিতে জিএসটি ভারতীয় অর্থনীতিকে এক সুদৃঢ় ভিত্তি দিয়েছে। ২০১৭ সালের ১ জুলাই রাষ্ট্রহিতে জিএসটির মতো কঠিন ব্যবস্থাকে চালু করার ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকলেই এগিয়ে এসেছেন। আজ অর্থ দপ্তরের উদ্যোগে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনফারেন্স হলে জিএসটির ৫ বছর পূর্তি এবং আগামীর পথ ও রাজ্যের শ্রেষ্ঠ ট্যাক্স প্রদানকারী সংস্থাগুলির সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। আজকের এই অনুষ্ঠানে ওএনজিসি, গেইল, শ্যামসুন্দর জুয়েলার্স, মহুল বুটিক সহ মোট ২৬টি সংস্থাকে সংবর্ধিত করা হয়েছে।

তাঁর কথায়, কর প্রদান করা একজন নাগরিকের দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য কর প্রদান ব্যবস্থাকে সরলীকরণ করতে সারা দেশে ৫ বছর পূর্বে জিএসটি চালু করা হয়েছিল। এরফলে এক দেশ, এক বাজার ও এক কর ব্যবস্থা চালু হয়েছে। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন যে কোনও সরকারি কর্মসূচির সফলতা সাধারণ জনগণের অংশগ্রহণ ব্যতীত সম্ভব নয়। তাই ৫ বছরে জিএসটি ভারতের কর ব্যবস্থায় যে সফলতা অর্জন করেছে তা জনগণের সার্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে।

তাঁর দাবি, পূর্বে কর প্রদান ব্যবস্থা খুবই জটিল ছিল। এরফলে কর সংগ্রহের পরিমাণ কম ছিল। তাতে দেশ আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছে। কিন্তু জিএসটি চালু হওয়ার ফলে দেশে প্রতিবছরই কর প্রদানকারী মানুষের সংখ্যা বেড়েই চলেছে।

তিনি আরও বলেন, ভারতীয় অর্থনীতির মেরুদন্ড হলো অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্পগুলি। জিএসটি চালু হওয়ায় এই সকল সংস্থাগুলির উপর থেকে করের বোঝা হ্রাস করা হয়েছে। প্রায় ৪০০টি দ্রব্য এবং ৮০টি বিভিন্ন ধরনের পরিষেবার উপর জিএসটির ফলে কর হ্রাস পেয়েছে। এই কর ব্যবস্থা চালু হওয়ায় আন্তঃরাজ্য পণ্য পরিবহণ ব্যবস্থায় খরচ অনেকটাই হ্রাস পেয়েছে। সময়, অর্থনীতি, পরিস্থিতি বিচার করে সকলের সম্মতিতেই প্রয়োজন অনুসারে জিএসটি কাউন্সিলের মাধ্যমে এই ব্যবস্থাকে সরলীকরণ করা হচ্ছে। আগামীদিনেও এই প্রয়াস জারি থাকবে।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে ও চিফ কমিশনার অব স্টেট ট্যাক্স রাখী বিশ্বাস। উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে দেশে ১৪ লক্ষ ২৭ হাজার ৩১৩ কোটি টাকা জিএসটি সংগ্রহ হয়েছে। ইতিমধ্যে ২০২২-২৩ অর্থবছরের জুন মাস পর্যন্ত এই সংগ্রহ হয়েছে ৪ লক্ষ ৫৩ হাজার ৪১ কোটি টাকা। ২০১৭-১৮ অর্থবছরে ত্রিপুরা রাজ্যে ক্ষতিপূরণ প্রদান ব্যতীত জিএসটি সংগ্রহ হয়েছিল ৪৭৯.৭১ কোটি টাকা। যা বেড়ে ২০২১-২২ অর্থবছরে দাঁড়িয়েছে ১,২৮২.৬৯ কোটি টাকা। 

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top