News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৫৪০ ভোট পেয়ে এগিয়ে দ্রৌপদী মুর্মু; অবৈধ ১৫টি ভোট, চূড়ান্ত ফলাফলের অপেক্ষা
Image

৫৪০ ভোট পেয়ে এগিয়ে দ্রৌপদী মুর্মু; অবৈধ ১৫টি ভোট, চূড়ান্ত ফলাফলের অপেক্ষা

নয়াদিল্লি, ২১ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে আপাতত এগিয়ে রয়েছেন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু। সাংসদদের ভোটে দ্রৌপদীর প্রাপ্ত ভোট ৫৪০, ভোটমুল্য ৩,৭৮,০০০। বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা ২০৮টি ভোট পেয়েছেন, তাঁর ভোটমূল্য ১,৪৫,৬০০। রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদী জানিয়েছেন, সাংসদদের ভোটে মোট ১৫টি ভোট অবৈধ। এগুলি সংসদের পরিসংখ্যান (ভোট), অনুগ্রহ করে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুন।

এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু নাকি বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা, কে হতে চলেছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি তা জানা জানা যাবে বৃহস্পতিবারই। বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনা প্রক্রিয়া। সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে শুরু হয় ১৬ তম রাষ্ট্রপতি ভোটের গণনাপর্ব। প্রথমে সাংসদদের ভোটগণনা হয়, এরপর রাজ্যের বিধায়কদের ভোটগণনা হবে। গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়েছে, এ বার ফলাফল ঘোষণার অপেক্ষা। রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার দিকেই এখন নজর দেশবাসীর।

আগামী ২৫ জুলাই শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি। রাজনৈতিক মহলের মতে, এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদে জয়লাভ এখন শুধুই সময়ের অপেক্ষা। বিদায়ী প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের উত্তরসূরি কে হবেন, তা জানার অপেক্ষায় এখন গোটা দেশ। ষোড়শ রাষ্ট্রপতি ভোটে বিজয়ী প্রার্থী হবেন দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি।

Releated Posts

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top