News Flash

  • Home
  • প্রধান খবর
  • চেকিংয়ের সময় রাঁচিতে গাড়ির চাকায় পিষে মৃত্যু মহিলা সাব ইন্সপেক্টরের, ধৃত এক
Image

চেকিংয়ের সময় রাঁচিতে গাড়ির চাকায় পিষে মৃত্যু মহিলা সাব ইন্সপেক্টরের, ধৃত এক

রাঁচি, ২০ জুলাই (হি. স.) : গাড়ি চেকিংয়ের সময়, ঝাড়খণ্ডের রাঁচিতে গাড়ির চাকায় পিষে মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডের এক মহিলা সাব ইন্সপেক্টরের। মৃত ওই মহিলা পুলিশ কর্মীর নাম-সন্ধ্যা টপনো। মঙ্গলবার রাতে রাঁচিতে গাড়ি চেকিংয়ের সময় মৃত্যু হয় ঝাড়খণ্ডের ওই মহিলা সাব ইন্সপেক্টরের। গাড়ির ধাক্কায় ও চাকায় পিষে ওই সাব ইন্সপেক্টরের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

কীভাবে গাড়ির ধাক্কায় ওই সাব ইন্সপেক্টরের মৃত্যু হল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি যে গাড়ির ধাক্কায় মহিলা সাব ইন্সপেক্টরের মৃত্যু হয়, তা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় একজনকে পাকড়াও করেছে পুলিশ। রাঁচির এসএসপি জানিয়েছেন, মঙ্গলবার রাতে গাড়ি চেকিংয়ের সময় চাকায় পিষে মৃত্যু হয়েছে মহিলা সাব-ইন্সপেক্টরের। টুপুদানা ওপি-র ইনচার্জ ছিলেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ও গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top