News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Poor Condition Of Road:আগরতলায় ঝুলন্ত ব্রীজ এলাকায় রাস্তার বেহাল অবস্থা, ক্ষোভ
Image

Poor Condition Of Road:আগরতলায় ঝুলন্ত ব্রীজ এলাকায় রাস্তার বেহাল অবস্থা, ক্ষোভ

আগরতলা, ২০ জুলাই৷৷ প্রতাপগড় বিধানসভা এলাকার ঝুলন্ত ব্রিজ সংলগ্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায়৷ রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় বিধায়ক রেবতি মোহন দাসসহ প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ আগরতলা শহর এলাকার প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ঝুলন্ত ব্রিজ সংলগ্ণ এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ দীর্ঘ চার বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকলেও প্রশাসনের তরফ থেকে রাস্তাটি সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে এলাকাবাসীর তরফ থেকে অভিযোগ করা হয়েছে৷ তাতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এলাকাবাসী অভিযোগ করেছেন তারা এলাকার বিধায়ক রেবতী মোহন দাসসহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে একাধিকবার বিষয়টি জানিয়ে রাস্তা সংস্কারের জন্য অনুরোধ করেছেন৷ কিন্তু আশ্বাস বাণী ছাড়া কার্যত রাস্তাটির সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ৷ তারা আরো জানান প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বাইক গাড়ি সহ অন্যান্য যানবাহন দুর্ঘটনা কবলে পড়ছে৷ এখনো পর্যন্ত বহু মানুষ এই বেহাল রাস্তার কারণে দুর্ঘটনায় পতিত হয়ে আহত হয়েছেন৷ প্রশাসনের কর্মকর্তারা এসব বিষয়ে বিস্তারিত অবহিত থাকা সত্ত্বেও রাস্তাটি সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ না করার পেছনে কি কারণ আত্মগোপন করে রয়েছে তা জানতে চান এলাকাবাসী৷ তারা জানিয়েছেন অবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷ এলাকাবাসী আশা ব্যক্ত করেছেন সরকার ও প্রশাসন গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের জন্য শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে৷ এ বিষয়ে তারা পুনরায় স্থানীয় বিধায়ক রেবতি মোহনদাসের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top