News Flash

  • Home
  • বাণিজ্য
  • ভারতীয় মুদ্রার সর্বোচ্চ পতন, ডলারের নিরিখে পৌঁছল ৮০ টাকায়
Image

ভারতীয় মুদ্রার সর্বোচ্চ পতন, ডলারের নিরিখে পৌঁছল ৮০ টাকায়

নয়াদিল্লি, ১৯ জুলাই (হি.স.): ডলারের নিরিখে টাকার দাম কমে তা নতুন তলানিতে ঠেকা কার্যত নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবারও যার ব্যতিক্রম হল না। আবার পতন টাকার দামে, মঙ্গলবার বাজার খুলতেই এক ডলারের নিরিখে টাকার দাম দাঁড়াল সর্বনিম্ন, এখনও পর্যন্ত সর্বোচ্চ পতন। এদিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার পতন পৌঁছয় ৮০ টাকায়।

মঙ্গলবার রেকর্ড তলানিতে পৌঁছে গিয়েছে ভারতীয় টাকা। এই প্রথমবার মার্কিন ডলারের নিরিখে টাকার দাম পৌঁছেছে ৮০-তে। যার ফলে চিন্তার মেঘ ঘনিয়ে এসেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মঙ্গলবার সকালে টাকার দাম ডলার প্রতি ৮০.০১ এ দাঁড়াল। যা কিনা ভারতের ইতিহাসে প্রথম। এর আগে টাকার মূল্যের এত পতন দেশবাসী কখনও দেখেনি। মনে করা হচ্ছে, অশোধিত তেলের চড়া দর এবং বিভিন্ন দেশে সুদের হার বৃদ্ধিই টাকা পড়ার পিছনে দায়ী।

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top