News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেসরকারীকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ব্যাঙ্ক কর্মচারীদের
Image

বেসরকারীকরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ব্যাঙ্ক কর্মচারীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই৷৷  ব্যাংক কর্মচারীরা ব্যাংক বেসরকারীকরণে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে পালন করলেন৷ ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়ে তারা এ ধরনের কর্মসূচি পালন করেছে৷ কেন্দ্রীয় সরকার দেশের জনগণ এবং ব্যাংক কর্মচারীদের স্বার্থের কথা চিন্তা না করে ব্যাংক বেসরকারিকরণের প্রয়াস জারি রেখেছে৷ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ব্যাংক কর্মচারী সংগঠনগুলি৷ সংযুক্ত ব্যাংক কর্মচারী ইউনিয়ন মঞ্চ ব্যাংক বেসরকারিকরণের প্রতিবাদে ৫৪তম ব্যাংক জাতীয়করণ দিবস উদযাপন ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও স্লোগানের মধ্য দিয়ে পালন করেছে৷ 

এ উপলক্ষে ব্যাংক কর্মচারী সংগঠনগুলির তরফ থেকে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ ব্যাংক কর্মচারী সংগঠনের এক শীর্ষ নেতা সঞ্জয় দাস বিস্তারিত তথ্য দিতে গিয়ে বলেন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে দেশের কল্যাণের কথা চিন্তা করেই ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল৷ ব্যাংক জাতীয়করণ করার ফলে দেশের মানুষ ব্যাংক থেকে নানা সুযোগ-সুবিধা অতি সহজে গ্রহণ করতে পারতেন৷ কিন্তু বর্তমান সরকার ব্যাংক জাতীয়করণ থেকে বেসরকারিকরণ করার চেষ্টায় রয়েছে৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের জনস্বার্থে বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে ময়দানে নেমেছে ব্যাংক কর্মচারীদের বিভিন্ন সংগঠন৷ এর অঙ্গ হিসেবেই ব্যাংক জাতীয়করণ দিবসেই তারা প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনের শামিল হন৷

ব্যাংক কর্মচারীদের সংগঠনের তরফ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার জাতীয় ব্যাংকগুলি বেসরকারিকরণের আর কোনো ধরনের চিন্তাধারা করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবেন৷

Releated Posts

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top